লৌহজং প্রতিনিধি-মোঃ স্বপন বেপারী
৯ জুন ২০২৬, ৯:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কলমায় প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার, তদন্তে পুলিশ

 

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রী বাপের বাড়ি চলে গিয়ে ৪ দিন পর পূনরায় ফিরে এসে স্বামীর ঝুলন্ত ও পঁচে বিকৃত হয়ে যাওয়া মরদেহ দেখতে পান ডলি বেগম নামে এক নারী। পরে পুলিশ খবর দিলে পুলিশ ওই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।
সোমবার (৮ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার কলমা ইউনিয়নের ডহুরি মরৈল গ্রামে নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত ইলিয়াস মাঝি (৩৮) ডহুরি গ্রামের বাসিন্দা এবং ব্রুনাই প্রবাসী ছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।
পারিবারিক সূত্রে জানা যায়, চার দিন আগে ইলিয়াস মাঝির সঙ্গে তার স্ত্রী ডলি বেগমের ঝগড়া হয়। পরে রাগ করে ডলি বেগম পাশেই তার বাবার বাড়িতে চলে যান। এ সময় ইলিয়াস মাঝি নিজ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। এরপর টানা চার দিন তাকে বাইরে দেখা যায়নি এবং ঘরও খোলা হয়নি।
সোমবার বিকেলে বিষয়টি নিয়ে সন্দেহ হলে ডলি বেগম ঘরে প্রবেশ করে দেখতে পান, তাদের বসত ঘরের দ্বিতীয় তলার সিঁড়ির সঙ্গে রশি বেঁধে ঝুলে আছেন তার স্বামী। এ সময় মরদেহ ফুলে গিয়ে চেহারা বিকৃত হতে শুরু করেছিল। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হলে লৌহজং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে লৌহজং থানার (ওসি) মো. বোরহান উল ইসলাম মঙ্গলবার বেলা ২ টার দিকে বলেন, ওই প্রবাসীর ঘরের দরজার পাশ হতে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। লাশটি পঁচে মাছি জড়িয়ে ছিল। কতদিন আগে মৃত্যু হয়েছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। স্ত্রীর সঙ্গে ঝগড়ার বিষয়টি পরিবারের কাছ থেকে শুনেছি।
তিনি আরও বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান মো. সোলায়মান মিয়ার শুভ জন্মদিনে কেন্দ্রীয় কমিটির শুভেচ্ছা ও মুক্তিযুদ্ধের চেতনায় অঙ্গীকার পুনর্ব্যক্ত

আমতলীতে ১৯০০ পিস ইয়াবা ও নগদ ৬০ হাজার টাকাসহ গ্রেপ্তার ২

পরিচয় খুঁজতে নাকি পাসপোর্ট বানাতে? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে রহস্য

লৌহজংয়ে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’ অর্জন করলো হলদিয়া সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়

মুন্সীগঞ্জের টংগীবাড়ী উপজেলার পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক নারীকে প্রায় ১৬ ঘণ্টা পর চাঁদপুর থেকে জীবিত অবস্থায় পাওয়া গেছে

শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামি সহ ৪জন গ্রেফতার

বকেয়া পৌরকর আদায়ে ১৫% সারচার্জ মওকুফের বিশেষ সুযোগ: বাজার ব্যবস্থাপনা ও রাজস্ব বৃদ্ধিতে ডিএসসিসি প্রশাসকের সাথে মার্কেট কমিটির মতবিনিময়

কলমায় প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার, তদন্তে পুলিশ

ঝিনাইদহে জোড়া হত্যা মামলার বাদীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

গোয়ালন্দে ১২৮ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, বাইক জব্দ

১০

মধ্যনগরে বক্স কালভার্টের নামে ‘ছোট ড্রেন’ নির্মাণ, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

১১

রাজৈরে মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত

১২

আমতলীতে বেদখল জমি উদ্ধার, সামারি ট্রায়ালে দুই দখলদারের কারাদণ্ড

১৩

আদালত চত্বরেই সংঘর্ষ! মৌলভীবাজারে আইনজীবী বারে ঢুকে হামলা, আহত ২

১৪

মৌলভীবাজারে পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম শুরু

১৫

মৌলভীবাজারে ফল ব্যবসায়ী আব্দুর রহিমকে কুপিয়ে জখম -থানায় মামলা

১৬

রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার ৩ আসামী গ্রেফতার

১৭

নালিতাবাড়ীতে ২ দিনের ব্যবধানে ৬ মাদরাসা ছাত্র নিখোঁজ: এলাকায় আতঙ্ক

১৮

পাংশায় ২৫০ গ্রাম গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৯

পাংশায় গভীর রাতে অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST