নাজমুল হোসেন, রাজবাড়ী
৯ জুন ২০২৬, ৮:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে ১২৮ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, বাইক জব্দ

 

 

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাটে পৃথক অভিযান চালিয়ে ১২৮ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গতকাল সোমবার (৮ জুন) দুপুর ১২টা থেকে বিকেল ৩টার মধ্যে গোয়ালন্দ পৌরসভা ও উজান চর ইউনিয়ন এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন— গোয়ালন্দ ঘাট থানার উত্তর দৌলতদিয়া সোহরাব মোল্লা পাড়ার মৃত রফিক শেখের ছেলে মো: শাকিল শেখ (৩৪) এবং রমজান মাতবর পাড়ার মৃত বাবলু মল্লিকের ছেলে মুরাদ মল্লিক (২৮)। প্রশাসন জানিয়েছে, গ্রেফতারকৃতরা এলাকায় কুখ্যাত ও পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজবাড়ী সূত্রে জানা গেছে, ডিএনসি’র পরিদর্শক মোঃ রাসেল আলীর নেতৃত্বে একটি আভিযানিক দল গোয়ালন্দ পৌরসভাস্থ জুড়ান মোল্লাপাড়া পৌর ঈদগাহ এবং উজান চর ইউনিয়নের রমজান মাতবর পাড়ায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে। এ সময় আসামিদের কাছ থেকে যথাক্রমে ৮৮ পিস ও ৪০ পিসসহ মোট ১২৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার (SUZUKI GIXXER 155 CC) মোটরসাইকেল জব্দ করা হয়।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গোয়ালন্দ ঘাট থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান মো. সোলায়মান মিয়ার শুভ জন্মদিনে কেন্দ্রীয় কমিটির শুভেচ্ছা ও মুক্তিযুদ্ধের চেতনায় অঙ্গীকার পুনর্ব্যক্ত

আমতলীতে ১৯০০ পিস ইয়াবা ও নগদ ৬০ হাজার টাকাসহ গ্রেপ্তার ২

পরিচয় খুঁজতে নাকি পাসপোর্ট বানাতে? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে রহস্য

লৌহজংয়ে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’ অর্জন করলো হলদিয়া সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়

মুন্সীগঞ্জের টংগীবাড়ী উপজেলার পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক নারীকে প্রায় ১৬ ঘণ্টা পর চাঁদপুর থেকে জীবিত অবস্থায় পাওয়া গেছে

শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামি সহ ৪জন গ্রেফতার

বকেয়া পৌরকর আদায়ে ১৫% সারচার্জ মওকুফের বিশেষ সুযোগ: বাজার ব্যবস্থাপনা ও রাজস্ব বৃদ্ধিতে ডিএসসিসি প্রশাসকের সাথে মার্কেট কমিটির মতবিনিময়

কলমায় প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার, তদন্তে পুলিশ

ঝিনাইদহে জোড়া হত্যা মামলার বাদীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

গোয়ালন্দে ১২৮ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, বাইক জব্দ

১০

মধ্যনগরে বক্স কালভার্টের নামে ‘ছোট ড্রেন’ নির্মাণ, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

১১

রাজৈরে মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত

১২

আমতলীতে বেদখল জমি উদ্ধার, সামারি ট্রায়ালে দুই দখলদারের কারাদণ্ড

১৩

আদালত চত্বরেই সংঘর্ষ! মৌলভীবাজারে আইনজীবী বারে ঢুকে হামলা, আহত ২

১৪

মৌলভীবাজারে পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম শুরু

১৫

মৌলভীবাজারে ফল ব্যবসায়ী আব্দুর রহিমকে কুপিয়ে জখম -থানায় মামলা

১৬

রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার ৩ আসামী গ্রেফতার

১৭

নালিতাবাড়ীতে ২ দিনের ব্যবধানে ৬ মাদরাসা ছাত্র নিখোঁজ: এলাকায় আতঙ্ক

১৮

পাংশায় ২৫০ গ্রাম গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৯

পাংশায় গভীর রাতে অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST