নেত্রকোনা প্রতিনিধি | মহিউদ্দিন তালুকদার
৯ জুন ২০২৬, ৩:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পরিচয় খুঁজতে নাকি পাসপোর্ট বানাতে? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে রহস্য

 

​নেত্রকোনা পৌর শহর থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মো. কারিম নামে এক সন্দেহভাজন রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে সৌদি আরবের একটি ড্রাইভিং লাইসেন্স এবং চট্টগ্রাম থেকে নেত্রকোনাগামী বাসের টিকিট উদ্ধারের পর থেকেই তার পরিচয় ও আগমনের উদ্দেশ্য নিয়ে ব্যাপক রহস্যের সৃষ্টি হয়েছে।

​প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, কোনো দালাল চক্রের সহায়তায় ভুয়া পরিচয়ে বাংলাদেশি জন্মনিবন্ধন ও পাসপোর্ট তৈরির উদ্দেশ্যেই তিনি নেত্রকোনায় এসেছিলেন। এরপর ওই পাসপোর্ট ব্যবহার করে সৌদি আরব পাড়ি জমানোর পরিকল্পনা ছিল তার। তবে আটক যুবক এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি মূলত তার হারিয়ে যাওয়া পরিবারের সদস্যদের সন্ধানেই বাংলাদেশে এসেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (৬ জুন) চট্টগ্রাম থেকে ‘সোনার তরী’ পরিবহনের একটি বাসে নেত্রকোনায় আসেন ওই যুবক। এরপর তিনি শহরের কোর্ট স্টেশন এলাকার একটি আবাসিক হোটেলে ওঠেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার ওপর নজরদারি শুরু করে পুলিশ। সোমবার (৮ জুন) রাত ১০টার দিকে শহরের বড়বাজার এলাকার একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে মো. কারিম জানান, তার মা রোকিয়া সৌদি আরবে মারা গেছেন এবং বাবার নাম রফি। তিনি জানান, ছোটবেলা থেকে শুনে এসেছেন তার মায়ের বাড়ি চট্টগ্রাম অঞ্চলে। সেই সূত্র ধরেই নিজের শিকড় এবং আত্মীয়-স্বজনদের খুঁজে বের করতে তিনি বাংলাদেশে এসেছেন।

​কারিম বলেন, “আমি চট্টগ্রাম, কক্সবাজার ও চকরিয়াসহ বিভিন্ন এলাকায় পরিবারের খোঁজে ঘুরেছি কিন্তু কাউকে পাইনি। নিজের প্রকৃত পরিচয় জানার জন্যই এখানে এসেছি। পরিবারের কোনো তথ্য বা ঠিকানা পেলে ভবিষ্যতে আইনগত উপায়ে প্রয়োজনীয় কাগজপত্রের জন্য আবেদন করার সুযোগ হতে পারে।” তিনি দাবি করেন, সৌদি আরবে তাকে মিয়ানমারের নাগরিক হিসেবে অস্থায়ী বসবাসের অনুমতি দেওয়া হলেও, তিনি কখনো মিয়ানমারে যাননি।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একটি দালাল চক্রের মাধ্যমে ভুয়া ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট তৈরির পরিকল্পনা ছিল ওই যুবকের। তবে এখন পর্যন্ত কোনো দালাল চক্রের সদস্যের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

​এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার বলেন, “আমরা আটক যুবককে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করছি। প্রাথমিক ধারণা অনুযায়ী, তিনি বাংলাদেশের নাগরিক নন, বরং রোহিঙ্গা জনগোষ্ঠীর হতে পারেন। তার দেওয়া তথ্যাদি যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

​বর্তমানে আটক যুবকের প্রকৃত পরিচয়, বাংলাদেশে আসার মূল উদ্দেশ্য এবং তার সাথে কোনো দালাল চক্রের সম্পৃক্ততা আছে কি না—তা খতিয়ে দেখছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান মো. সোলায়মান মিয়ার শুভ জন্মদিনে কেন্দ্রীয় কমিটির শুভেচ্ছা ও মুক্তিযুদ্ধের চেতনায় অঙ্গীকার পুনর্ব্যক্ত

আমতলীতে ১৯০০ পিস ইয়াবা ও নগদ ৬০ হাজার টাকাসহ গ্রেপ্তার ২

পরিচয় খুঁজতে নাকি পাসপোর্ট বানাতে? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে রহস্য

লৌহজংয়ে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’ অর্জন করলো হলদিয়া সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়

মুন্সীগঞ্জের টংগীবাড়ী উপজেলার পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক নারীকে প্রায় ১৬ ঘণ্টা পর চাঁদপুর থেকে জীবিত অবস্থায় পাওয়া গেছে

শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামি সহ ৪জন গ্রেফতার

বকেয়া পৌরকর আদায়ে ১৫% সারচার্জ মওকুফের বিশেষ সুযোগ: বাজার ব্যবস্থাপনা ও রাজস্ব বৃদ্ধিতে ডিএসসিসি প্রশাসকের সাথে মার্কেট কমিটির মতবিনিময়

কলমায় প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার, তদন্তে পুলিশ

ঝিনাইদহে জোড়া হত্যা মামলার বাদীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

গোয়ালন্দে ১২৮ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, বাইক জব্দ

১০

মধ্যনগরে বক্স কালভার্টের নামে ‘ছোট ড্রেন’ নির্মাণ, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

১১

রাজৈরে মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত

১২

আমতলীতে বেদখল জমি উদ্ধার, সামারি ট্রায়ালে দুই দখলদারের কারাদণ্ড

১৩

আদালত চত্বরেই সংঘর্ষ! মৌলভীবাজারে আইনজীবী বারে ঢুকে হামলা, আহত ২

১৪

মৌলভীবাজারে পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম শুরু

১৫

মৌলভীবাজারে ফল ব্যবসায়ী আব্দুর রহিমকে কুপিয়ে জখম -থানায় মামলা

১৬

রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার ৩ আসামী গ্রেফতার

১৭

নালিতাবাড়ীতে ২ দিনের ব্যবধানে ৬ মাদরাসা ছাত্র নিখোঁজ: এলাকায় আতঙ্ক

১৮

পাংশায় ২৫০ গ্রাম গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৯

পাংশায় গভীর রাতে অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST