মো: তরিকুল ইসলাম মহম্মদপুর(মাগুরা)প্রতিনিধি
২৪ মে ২০২৬, ৬:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মহম্মদপুরে মানববন্ধন

 

 

মাগুরার মহম্মদপুর উপজেলায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৪ মে) সকাল ১০টায় বিনোদপুর চৌরাস্তায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন এলাকার প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের স্বজনরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন প্রতিবন্ধী সংস্থার সভাপতি মোঃ আব্দুল আলিমসহ আরও অনেকে। বক্তারা বলেন, বর্তমান বাজার ব্যবস্থায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। কিন্তু প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতার পরিমাণ দীর্ঘদিনেও বৃদ্ধি করা হয়নি।
প্রতিবন্ধী নেতা মোঃ আব্দুল আলিম বলেন, “একজন অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তির জন্য বর্তমান ভাতা দিয়ে সংসার চালানো অত্যন্ত কষ্টকর। চিকিৎসা, যাতায়াত ও দৈনন্দিন খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে। তাই দ্রুত ভাতা বৃদ্ধি করা জরুরি।”
প্রতিবন্ধী ইলিয়াস জানান, অনেক প্রতিবন্ধী ব্যক্তি পরিবার ও সমাজে অবহেলিত অবস্থায় জীবনযাপন করছেন। সরকারের পক্ষ থেকে ভাতা বৃদ্ধি করা হলে তারা কিছুটা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন।
মানববন্ধনে অংশ নেওয়া অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিরা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সবকিছুর খরচ বেড়েছে। সে তুলনায় প্রতিবন্ধী ভাতার কোনো পরিবর্তন হয়নি। তাই জীবনমান উন্নয়নের স্বার্থে মাসিক ভাতা ৬ হাজার টাকা নির্ধারণ এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসবে বিশেষ ভাতা প্রদানের দাবি জানান তারা।
বক্তারা দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মহম্মদপুরে মানববন্ধন

রামগ‌ড়ে পু‌লি‌শিং কার্যক্রম গ‌তিশীল কর‌তে ও‌পেন হাউ‌জ ডে অনু‌ষ্ঠিত

মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার

ক্ষমতাসীন দল জনগণের রায়কে উপেক্ষা করে ১৮০ ডিগ্রি চোখ উল্টে দিয়েছে- মিয়া গোলাম পরওয়ার

মধ্যনগরে বাকাতলার বীর সন্তান তমিজ উদ্দিন আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

পিরোজপুরের নেছারাবাদে ডোবার পানিতে পড়ে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

ঢাকা কেরাণীগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় শাহ পরানকে  গ্রেফতার

শান্তিগঞ্জে প্রতারণা মামলার পলাতক আসামী গ্রেপ্তার

লৌহজংয়ে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে জোরালো আলোচনা

মাদক সেবনের দায়ে রাজৈরে যুবকের কারাদণ্ড

১০

আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে শিশু নির্যাতনের বিরুদ্ধে মোমবাতি প্রজ্বলন

১১

পোড়াগাঁও ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক উবায়দুল ইসলাম

১২

ঢাকা দোহার সড়কে ধান ও খড় শুকানোতে জনদুর্ভোগ বৃদ্ধি

১৩

ফরিদপুরের ভাঙ্গা টোল প্লাজায়  ১০০ বোতল স্কাফ সিরাপ’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার   এবং মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ

১৪

নালিতাবাড়ীতে ‘রশি লাগলে রশি নে, খুনীদের ফাঁসি দে’ – এই শ্লোগানে মানববন্ধন

১৫

বিশেষ অভিযানে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) কর্তৃক ৩০৫ পিচ ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

  অবিলম্বে রামিসা-সহ সকল শিশু ধর্ষণ ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি

১৭

প্রবীণ মুরব্বী মুসলিম বেপারী অসুস্থ, সবার কাছে দোয়া কামনা

১৮

মহিষখলায় বিট পুলিশিং সভায় মাদক ও অপরাধ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৯

নেছারাবাদে কাঠবোঝাই ট্রলার ডুবি, ১দিন পরে চালকের মরদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST