মানিকগঞ্জ প্রতিনিধি মো: আরিফুর রহমান অরি
২৬ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অভিযোগের পরই সাংগঠনিক ব্যবস্থা, হরিরামপুর যুবদল নেতা শাহীন বহিষ্কার

 

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সাদাত মো. শাহীনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

মঙ্গলবার (২৫ আগস্ট) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি, আদর্শ ও সংহতিবিরোধী নানা অনাচারের কারণে আবু সাদাত মো. শাহীনকে প্রাথমিক সদস্যসহ যুবদলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর হয়েছে।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশক্রমে যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দারা শাহীনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেন। তবে এসব অভিযোগ অস্বীকার করে শাহীন দাবি করেন, পদ্মা নদীর নৌ চ্যানেল চার্জ আদায়ের জন্য তিনি বৈধ প্রক্রিয়ায় সরকারি ইজারা নিয়েছেন। সেখানে কোনো ধরনের চাঁদাবাজি করা হয় না।

এদিকে একটি মামলার প্রতিবাদে সোমবার হরিরামপুর থানায় ঘেরাও কর্মসূচির ডাক দেন শাহীন। এ সময় তিনি প্রশাসনের ভেতরে আওয়ামী লীগের ‘দালালরা ঘাপটি মেরে আছে’ বলে অভিযোগ করেন। পরে থানা ঘেরাও করা না হলেও থানার সামনে সমাবেশ করে প্রশাসনকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়।

এ বিষয়ে মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন বলেন, যুবদলের ব্যানারে থেকে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সুযোগ নেই। কেউ যত বড় ক্ষমতাশালীই হোক, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, “মোল্লা শাহীন কোনো ধরনের অন্যায়ের শিকার হয়ে থাকলে শান্তিপূর্ণভাবে তার প্রতিবাদ করতে পারতেন, মানববন্ধন করতে পারতেন। এভাবে থানা ঘেরাও করার কোনো সুযোগ নেই। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। কোনো ব্যক্তির দায় যেমন দল নেবে না, তেমনি তার ব্যক্তিগত কর্মকাণ্ডের দায়ও আমরা নেব না।”

থানা ঘেরাও কর্মসূচি প্রসঙ্গে মোল্লা শাহীন বলেন, মিথ্যা মামলার প্রতিবাদে কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। তবে থানা ঘেরাও করা হয়নি, অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

বহিস্কৃত  হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সাদাত মো. শাহীন মোল্লার কোন বক্তব্য পাওয়া যায়নি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গজরায় দেওয়ান দুলাল মাস্টারের জানাজা সম্পন্ন, হাজারো মানুষের ঢল

ঝিকুট ফাউন্ডেশনের সংবর্ধনা: সাফল্যের স্বীকৃতি পেলেন জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীরা

সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

লৌহজংয়ের সন্তান মতিউর রহমান রিয়াদ—বিশ্ব আকাশ প্রতিরক্ষায় বাংলাদেশের এক গর্বিত মুখ

ধর্মীয় ভাবগাম্ভীর্যে গোয়ালন্দে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) ও ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

“সীরাতুন্নবী (সা.) মানবতার জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ”

চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর

ফ্যাসিস্ট চাঁদাবাজ সন্ত্রাস মাদক কারবারী ও ক্রিমিনাল দমনে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করতে হবে,  শত্রুজিৎপুরে বললেন বিএনপি নেতা রিয়াজ উদ্দিন আহমেদ মাগুরা-২

১০

মেহেরপুরে তালাকের কারণে কলেজ ছাত্রীর ডান হাত বিচ্ছিন্ন করেছে যুবক

১১

শান্তিগঞ্জে ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১২

টঙ্গীবাড়ীতে চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার ডিবি পুলিশের অভিযানে উদ্ধার Suzuki Gixxer

১৩

অভিযোগের পরই সাংগঠনিক ব্যবস্থা, হরিরামপুর যুবদল নেতা শাহীন বহিষ্কার

১৪

পটিয়া খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা 

১৫

মুন্সিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ কবি নজরুল কলেজ শাখার আয়োজনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৬

রামগড়ে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

১৭

পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে মহাসমারোহে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত

১৮

ডিএনএ পরীক্ষায় প্রমাণ: নেত্রকোণায় ১১ বছরের শিশুসন্তানের বাবা সেই মাদ্রাসা শিক্ষক

১৯

শ্রীনগরে ভবঘুরে যুবক বলতে পারেনা তার নাম ঠিকানা

২০

Design & Developed by: BD IT HOST