bdporikroma
২৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১৪ ৩ম জাতীয় কিক বক্সিংয়ে নজরকাড়া সাফল্য অর্জন করে টুর্নামেন্ট সেরা হলেন তাবাসসুম তারিন


ফাহাদ আহমেদ

রাজধানীতে অনুষ্ঠিত ১৪তম জাতীয় কিক বক্সিং চ্যাম্পিয়নশিপ–২০২৫-এ দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে নজরকাড়া সাফল্য অর্জন করেছেন তাবাসসুম তারিন। অসাধারণ নৈপুণ্য ও ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে তিনি টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের সম্মাননাও অর্জন করেন।
রাজধানীর ঐতিহ্যবাহী মোহাম্মদ আলী বক্সিং ভেন্যুতে বাংলাদেশ কিক বক্সিং অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত অসংখ্য প্রতিভাবান কিক বক্সার অংশ নেন।
বাংলাদেশ আনসার ও ভিডিপির হয়ে অংশগ্রহণ করে তাবাসসুম তারিন
K-1 ওপেন ক্যাটাগরিতে স্বর্ণপদক,
ফুল কন্টাক্ট -৫৭ কেজি ক্যাটাগরিতে স্বর্ণপদক
অর্জন করেন। পাশাপাশি তার অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ তাকে ‘টুর্নামেন্ট সেরা খেলোয়াড়’ ঘোষণা করা হয়।
পুরো টুর্নামেন্টজুড়ে সাহসিকতা, শৃঙ্খলা ও ক্রীড়া নৈপুণ্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন তাবাসসুম তারিন, যা দর্শক ও আয়োজকদের প্রশংসা কুড়িয়েছে।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসতিয়াক আবেদিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রীড়া পরিষদের পরিচালক আমিনুল এহসান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাংলাদেশ কিক বক্সিং অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তাবাসসুম তারিন বলেন,
“এই অর্জন আমার ভবিষ্যৎ পথচলাকে আরও অনুপ্রাণিত করবে। আগামী দিনে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের লাল-সবুজের পতাকা গর্বের সঙ্গে তুলে ধরাই আমার লক্ষ্য।”
তার এই সাফল্যে কিক বক্সিং অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমতলীতে গৃহবধূ হত্যার অভিযোগ, স্বামী ও ননদ গ্রেপ্তার

কেউ মুসলিম কেউ হিন্দু নই আমরা সবাই বাংলাদেশী : আলমগীর সরকার 

তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই — ফয়সাল খন্দকার

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছা

কাউখালীতে যৌথ অভিযানে ১০ হাজার রেনু পোনা উদ্ধার।। ২ হাজার মিটার অবৈধ বেড়জাল পুড়িয়ে ধ্বংস

নড়াইল জেলা জামায়াতের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত

লৌহজং ও পদ্মা সেতু উত্তর থানায় ডিবির অভিযানে ১৫৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ৪

হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ২৩ পিস ইয়াবা ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার

মানব পাচার মামলার আসামি তোতা মাল’কে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে গ্রেফতার

হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ২৩ পিস ইয়াবা ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ১ 

১০

সিলেটে বিপৎসীমা ছাড়িয়েছে সুরমা-কুশিয়ারা পানি

১১

শ্রীনগরে কাঁচা মরিচের কেজি ৪ শত টাকা

১২

পুলিশ সুপার মহোদয়ের রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন কাউখালী থানা পরিদর্শন

১৩

উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার ও মান নিয়ে নানা অভিযোগ

১৪

মতলব উত্তরে সারা ফাউন্ডেশনের আয়োজনে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি

১৫

নড়াইলে আলিনুর হত্যার বিচার চেয়ে ২ মাসের শিশু কোলে স্ত্রীর আকুতি; বিক্ষোভ ও মানববন্ধন 

১৬

সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর ওফাত দিবস পালন উপলক্ষে পটিয়ার কথা কচুয়াই আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডার বৃক্ষরোপন ও খাবার বিতরণ

১৭

পিরোজপুরে নামমাত্র সংস্কার, উত্তোলনের পথে ১৫ লাখ টাকা।। নেছারাবাদের শিক্ষা প্রকল্পে প্রশ্নের মুখে এলজিইডির প্রত্যয়ন

১৮

আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১৯

পদ্মা সেতুর উত্তর প্রান্তে মাদকের বিরুদ্ধে র‍্যাবের কঠোর অবস্থান, স্কাফ সিরাপের বড় চালান জব্দ করে আটক দুই কারবারি

২০

Design & Developed by: BD IT HOST