মহিউদ্দিন তালুকদার ​নেত্রকোণা প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৬, ২:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আটপাড়ায় কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুসন্ধানের পর ডিও ইস্যু

আটপাড়ায় কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুসন্ধানের পর ডিও ইস্যু

 

 

মহিউদ্দিন তালুকদার
​নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণার আটপাড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পে কাজ না করেই অর্থ উত্তোলন এবং দীর্ঘদিন বরাদ্দ আটকে রাখার অভিযোগ উঠেছে। প্রকল্পের সভাপতি ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) বিরুদ্ধে ওঠা এ অনিয়ম নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।
​অভিযোগ সূত্রে জানা গেছে, আটপাড়া উপজেলার শুনই ইউনিয়নে একই অর্থবছরে, একই স্থানে ও একই নামে দুটি উন্নয়ন প্রকল্প নেওয়া হয়। এর মধ্যে একটি টিআর প্রকল্প, যার বরাদ্দ ১ লাখ ২০ হাজার টাকা। অপরটি কাবিখা (চাল) প্রকল্প, যেখানে বরাদ্দ দেওয়া হয় ৬ দশমিক ৫৩৫ মেট্রিক টন চাল—সরকারি বরাদ্দমূল্য অনুযায়ী যার আর্থিক মূল্য ৩ লাখ ৮১ হাজার ১১৪ টাকা।
​কাবিখা প্রকল্পটির সভাপতির দায়িত্বে রয়েছেন শুনই ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সালমা আক্তার তনুরা।
​স্থানীয়দের দাবি, কাবিখা প্রকল্পের প্রথম কিস্তির অর্থ উত্তোলন করেন সভাপতি সালমা আক্তার তনুরা। আর দ্বিতীয় কিস্তির অর্থ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল মমিন নিজেই উত্তোলন করেছেন বলে গোপন সূত্রে জানা গেছে। তবে অভিযোগ রয়েছে, প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ এখনো বাস্তবায়ন হয়নি।
​আরও জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের জুন ক্লোজিং শেষ হওয়ার পরও দীর্ঘদিন দ্বিতীয় কিস্তির ডিও (ডেলিভারি অর্ডার) ইস্যু করা হয়নি। গোপন সূত্রের দাবি, সাংবাদিকরা বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করার পর গত ১৮ নভেম্বর দ্বিতীয় কিস্তির ডিও ইস্যু করেন পিআইও। নির্ধারিত সময়ে কাজ না হওয়া এবং অর্থবছর পেরিয়ে যাওয়ার কয়েক মাস পর ডিও ইস্যু করায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ও কৌতূহল তৈরি হয়েছে। ​প্রকল্পের সভাপতি সালমা আক্তার তনুরা জানান, বরাদ্দের পরপরই এলাকায় পানি চলে আসায় মাটি কাটার কাজ করা সম্ভব হয়নি। তবে পানি নেমে যাওয়ার পরও কেন কাজ করা হয়নি, সে বিষয়ে তাঁর কাছ থেকে কোনো সন্তোষজনক জবাব পাওয়া যায়নি।
​এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে আটপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল মমিন সাক্ষাৎকার দিতে অনিচ্ছা প্রকাশ করেন।
​অন্যদিকে নেত্রকোণা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রুহুল আমিন বলেন, একই অর্থবছরে একই স্থানে দুটি প্রকল্প গ্রহণের কোনো সুযোগ নেই। নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করতে হয়; অন্যথায় বরাদ্দের অর্থ সরকারি কোষাগারে ফেরত দিতে হবে। কাজ না করে অর্থ আত্মসাৎ বা নিজেদের কাছে রেখে দেওয়ার প্রমাণ মিললে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
​প্রকল্পের বরাদ্দ, প্রথম ও দ্বিতীয় কিস্তির অর্থ উত্তোলন, ডিও ইস্যুর সময় এবং মাঠপর্যায়ের কাজের প্রকৃত অগ্রগতি সরেজমিনে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদীতে মাছ ধরতে নৌ পুলিশের টোকেন! টাকা না দিলেই আটক-হয়রানির অভিযোগ

১

শ্রীনগরে আল আমিন আল হেরা আইডিয়াল মাদ্রাসার পঞ্চম ও অষ্টম শ্রেণি শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা সাফল্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

২

শ্রীনগরে EARN প্রকল্পের যাত্রা শুরু, প্রশিক্ষণের আওতায় আসবেন ১৫ হাজার ৪০০ যুবক-যুবতী

৩

আটপাড়ায় কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুসন্ধানের পর ডিও ইস্যু

৪

নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাট

৫

কালিগঞ্জে টানা বৃষ্টিতে কারণে পানির নিচে কৃষকের স্বপ্ন চরম ক্ষতির মুখে কৃষক

৬

নালিতাবাড়ীর নন্নী ও রাজনগরে ইটের সলিংকরণ রাস্তা উদ্বোধন করলেন এমপি ফাহিম চৌধুরী

৭

২০ পিস ইয়াবাসহ টংগীবাড়ীর দুই যুবক গ্রেপ্তার লৌহজংয়ে

৮

রামগড় কেন্দ্রীয় মহামুনি বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনু‌ষ্ঠিত

৯

রামগড় উপ‌জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি নাঈম হো‌সেন নয়ন‌ গ্রেফতার

১০

আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ ও ভাঙচুর, আটক ৮

১১

পটিয়া পাহাড়ি এলাকায় ২৫-৩০ জন কৃষক-শ্রমিক অপহরণের অভিযোগ, মুক্তিপণ দাবি

১২

নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত 

১৩

সিরাজগঞ্জে যমুনার চরে ৬০ লাখ টাকায় সরকারি কাশবন বিক্রি! ইউএনও-ওসির নাম ব্যবহার, রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার

১৪

কাফনের কাপড় রেডি রাখার হুমকি, নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন জোরারগঞ্জ থানার ওসি

১৫

জামায়াত নেতার বিরুদ্ধে অপবাদ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৬

ঝিনাইদহের নবগঙ্গা নদীতে আজও নির্মিত হয়নি সেতু,বাঁশের সাঁকোই ভরসা ১০ গ্রামের মানুষের

১৭

ঢাকা-বরিশাল মহাসড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ, ৫ ঘন্টা যাবত বন্ধ ছিলো যান চলাচল, মাদারীপুরে দীর্ঘ যানজট, বিকেল ৪টা স্বাভাবিক

১৮

পে-স্কেল ফিক্সেশনের নামে টাকা উত্তোলন: নেছারাবাদে দুই প্রধান শিক্ষককে শোকজ 

১৯

আমতলীতে লকডাউন সমর্থনে ককটেল বিস্ফোরণ, বাস ভাঙচুর; আটক ১২

২০

Design & Developed by: BD IT HOST