মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আমতলীতে লকডাউন সমর্থনে ককটেল বিস্ফোরণ, বাস ভাঙচুর; আটক ১২

 

বরগুনার আমতলীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন সমর্থনে মিছিল, ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুজনসহ পুলিশের পৃথক অভিযানে মোট ১২ জনকে আটক করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আমতলী থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইশফাক আহমেদ ত্বোহার নেতৃত্বে বুধবার রাত ৯টার দিকে ১০-১৫ জনের একটি দল মিছিল নিয়ে শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় আসে। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেয়। একপর্যায়ে সেখানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে বাসস্ট্যান্ডে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকা পটুয়াখালী-কুয়াকাটা রুটে চলাচলকারী ‘সিফাত’ পরিবহনের একটি বাস ভাঙচুর করা হয়। আকস্মিক এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পালিয়ে যাওয়ার সময় সিফাত আকন (১৫) ও রাব্বি আকন (১৭) নামে দুজনকে আটক করে। পরে রাতে ও বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ১০ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—মো. নাঈম হাওলাদার (১৬), মো. জোবায়ের মৃধা (১৬), মো. রাশেদুল হাওলাদার (১৬), মো. নাঈম খান (১৫), শুভঙ্কর দাস (২১), জাবের ইসলাম (২১), সাইমুন হাওলাদার (১৬), মো. ইমরান (১৬), মো. নাঈম (১৬) ও মো. আরিফ হোসেন (৩০)।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুরের ঘটনায় ঘটনাস্থল থেকে দুজনসহ অভিযান চালিয়ে মোট ১২ জনকে আটক করা হয়েছে। তাঁদের একটি পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় নাশকতার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতার বিরুদ্ধে অপবাদ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১

ঝিনাইদহের নবগঙ্গা নদীতে আজও নির্মিত হয়নি সেতু,বাঁশের সাঁকোই ভরসা ১০ গ্রামের মানুষের

২

ঢাকা-বরিশাল মহাসড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ, ৫ ঘন্টা যাবত বন্ধ ছিলো যান চলাচল, মাদারীপুরে দীর্ঘ যানজট, বিকেল ৪টা স্বাভাবিক

৩

পে-স্কেল ফিক্সেশনের নামে টাকা উত্তোলন: নেছারাবাদে দুই প্রধান শিক্ষককে শোকজ 

৪

আমতলীতে লকডাউন সমর্থনে ককটেল বিস্ফোরণ, বাস ভাঙচুর; আটক ১২

৫

সিরাজগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

৬

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় চালক নিহত, আহত ২

৭

ঝিনাইদহে সন্ত্রাসবিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতার

৮

সীতাকুণ্ডে মাদক ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আলোচনা সভা

৯

নবীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট পরিচালনা ও এক লক্ষ টাকা জরিমানা করে টাকা আদায়

১০

চট্টগ্রামের সীতাকুণ্ডে মীর গ্রুপকে ১১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর

১১

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

১২

লৌহজংয়ে পুলিশের বিশেষ অভিযান, ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার রফিক শেখ

১৩

৭ নভেম্বরের ইতিহাস আড়াল করতে ১৭ বছর ধরে অপচেষ্টা হয়েছে: হুমাম কাদের চৌধুরী

১৪

শহীদ রাষ্ট্রপতি ‘জিয়াউর রহমান ছিলেন পরীক্ষিত সৈনিক’—এমপি কয়ছর আহমদ

১৫

পটিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল বর্ণাঢ্য র‍্যালি সমাবেশ অনুষ্ঠিত

১৬

পিরোজপুরের কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

১৭

হাইদগাও ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজী মুহাম্মদ ইসহাকের নেতৃত্বে মিছিল নিয়ে দক্ষিণ জেলা বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে যোগদান

১৮

শান্তিগঞ্জে সংঘর্ষের পর ২৩টি বাড়িতে ভাঙচুর লুটপাটের অভিযোগ ক্ষতি কোটি টাকার বেশি

১৯

মাগুরার মহম্মদপুরে ১০৬তম ঐতিহ্যবাহী লাঠিখেলা, মেলা ও বিচার গান শুরু

২০

Design & Developed by: BD IT HOST