পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি, সেলিম চৌধুরী
৭ নভেম্বর ২০২৬, ৩:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল বর্ণাঢ্য র‍্যালি সমাবেশ অনুষ্ঠিত

পটিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি
দিবস উপলক্ষে বিশাল বর্ণাঢ্য
র‍্যালি সমাবেশ অনুষ্ঠ

 

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে বিশাল বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
র‍্যালিটি পটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখরিত র‍্যালিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম।
প্রধান অতিথির বক্তব্যে এমপি এনামুল হক এনাম বলেন, বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর ধরে জেল-জুলুম, নির্যাতন, হামলা-মামলা ও নানা দমন-পীড়নের শিকার হয়েও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন থেকে পিছপা হননি। গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেতাকর্মীদের ত্যাগ ও সাহসিকতা রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
তিনি বলেন, বিগত সময়ে শেখ হাসিনা গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিলেন। তাঁর ধারণা ছিল, দেশের গণতন্ত্রকামী মানুষকে দমন করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করা সম্ভব। কিন্তু ৩৬ জুলাইয়ের গণ-অভ্যুত্থান প্রমাণ করেছে, ঐক্যবদ্ধ জনগণের শক্তির কাছে কোনো শাসনব্যবস্থাই অটুট থাকতে পারে না।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ টেনে সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, শেখ হাসিনা নাকি আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন। আমরা তাঁর দেশে ফেরার পর আইনি প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি হওয়ার অপেক্ষায় রয়েছি।’ তিনি আরও বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি।
পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র আলহাজ্ব নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আলহাজ্ব মুহাম্মদ খোরশেদ আলম।
সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা বদরুল খায়ের চৌধুরী, শফিকুল ইসলাম চেয়ারম্যান, পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী আবু তাহের, তৌহিদুল আলম, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও চেয়ারম্যান মফজল আহমদ চৌধুরী, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল মাবুদ, আবুল কাসেম, পটিয়া উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ইয়াছিন আরাফাত, সাবেক সদস্যসচিব ওয়াহিদুল আলম চৌধুরী পিবলু, পৌরসভা যুবদলের সাবেক সদস্যসচিব হাবিবুর রহমান রিপন, আরমান সুমন, মুহাম্মদ ঈসমাইল, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম নয়ন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মিজানুর রহমান, পৌর কৃষক দলের সদস্যসচিব আলমগীর আলম, ছাত্রদল নেতা মেজবাহ উদ্দিন ও মো. জুয়েল। এছাড়া ইউনিয়ন বিএনপি নেতাদের মধ্যে বক্তব্য রাখেন রেজাউল করিম, সাবেক ইউপি চেয়ারম্যান আজমল হোসেন জামাল, ইব্রাহিম সওদাগর, মাহবুবুল আলম এমকম, জাগির হোসেন ও আবদুল আলম। মহিলা দলের নেত্রী সাজেদা ইয়াসমিন রেখা, রিনা আকতার ও ইয়াসমিন আক্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল ও ওলামা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, রাজনৈতিক ঐক্য এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

 

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ নভেম্বরের ইতিহাস আড়াল করতে ১৭ বছর ধরে অপচেষ্টা হয়েছে: হুমাম কাদের চৌধুরী

১

শহীদ রাষ্ট্রপতি ‘জিয়াউর রহমান ছিলেন পরীক্ষিত সৈনিক’—এমপি কয়ছর আহমদ

২

পটিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল বর্ণাঢ্য র‍্যালি সমাবেশ অনুষ্ঠিত

৩

পিরোজপুরের কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

৪

হাইদগাও ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজী মুহাম্মদ ইসহাকের নেতৃত্বে মিছিল নিয়ে দক্ষিণ জেলা বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে যোগদান

৫

শান্তিগঞ্জে সংঘর্ষের পর ২৩টি বাড়িতে ভাঙচুর লুটপাটের অভিযোগ ক্ষতি কোটি টাকার বেশি

৬

মাগুরার মহম্মদপুরে ১০৬তম ঐতিহ্যবাহী লাঠিখেলা, মেলা ও বিচার গান শুরু

৭

শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত

৮

ডেঙ্গু প্রতিরোধে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান রিজভীর, এডিসের প্রজননস্থল ধ্বংসে নাগরিকদের এগিয়ে আসার তাগিদ ডা. শাহাদাতের

৯

পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নে গুরুত্ব, চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক সভা

১০

মহম্মদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

১১

যেখানে শেষ হয়েছিল আশার আলো, সেখানেই মানবিকতার হাত বাড়ালেন প্লাবন

১২

উপজেলা প্রশাসন নেছারাবাদের আয়োজনে অনুষ্ঠিত হলো “নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)” ‎-এর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি

১৩

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

১৪

শেরপুরের নন্নী ইউনিয়ন এখন ‘বায়োগ্যাস পল্লী’র এক অনন্য মডেল

১৫

পাথারিয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

১৬

লৌহজংয়ে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর পালনের উদ্যোগ

১৭

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেল সাইমা আক্তার পান্না

১৮

শ্রীনগরে নতুন কুঁড়ি স্পোর্টস(সিজন-২)এর শুভ উদ্ধোধন

১৯

কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ প্রতিযোগিতা শুরু

২০

Design & Developed by: BD IT HOST