সুনামগঞ্জ প্রতিনিধি : শফিকুল ইসলাম শফিক
৫ নভেম্বর ২০২৬, ১:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেল সাইমা আক্তার পান্না

 

এইচএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফল করে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইমা আক্তার পান্না।

পান্নার বাড়ি সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের বাঙ্গালভিটা গ্রামে। ময়মনসিংহ শিক্ষা বোর্ড থেকে সে এ কৃতিত্ব অর্জন করে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, পান্না সব বিষয়ে এ প্লাস পেয়েছে। তার প্রাপ্ত নম্বর – বাংলা ১৬৪, ইংরেজি ১৬৪, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৮৬, পদার্থবিজ্ঞান ১৭২, উচ্চতর গণিত ১৭৫, রসায়ন ১৭৭ এবং জীববিজ্ঞানে ১৮৬। জীববিজ্ঞানে সর্বোচ্চ নম্বর পেয়ে সে সবার নজর কেড়েছে।

তার এই সাফল্যে শিক্ষক, সহপাঠী, পরিবার ও এলাকাবাসী উচ্ছ্বসিত।

পান্না তার অনুভূতি প্রকাশ করে বলেন, “আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আল্লাহর রহমত, বাবা-মায়ের দোয়া আর স্যারদের পরিশ্রমের কারণে আজ এই ফলাফল পেয়েছি। আমি নিয়মিত পড়াশোনা করার চেষ্টা করেছি। সামনে মেডিকেলে চান্স পেয়ে চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চাই। সবার কাছে দোয়া চাই।”

সাইমা আক্তার পান্নার বাবা-মা বলেন, “আমাদের মেয়ে আমাদের মুখ উজ্জ্বল করেছে। গ্রামের মেয়ে হয়েও সে এত ভালো রেজাল্ট করবে আমরা আশা করেছিলাম। ওর জন্য আমরা অনেক কষ্ট করেছি, ও-ও অনেক পরিশ্রম করেছে। আল্লাহর কাছে শুকরিয়া। সবাই ওর জন্য দোয়া করবেন, যেন সামনে আরও বড় হতে পারে।”

অধ্যক্ষ বলেন, “সাইমা আক্তার পান্না আমাদের কলেজের গর্ব। সে শুরু থেকেই অত্যন্ত মেধাবী, ভদ্র ও পরিশ্রমী শিক্ষার্থী ছিল। ক্লাসে নিয়মিত ছিল, শিক্ষকদের কথা মেনে চলতো। তার এই গোল্ডেন জিপিএ-৫ আমাদের কলেজের জন্য বড় অর্জন। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”

স্থানীয়রা বলেন, “গরিব ঘরের মেয়ে হয়েও, গ্রামের একটি মেয়ে এত সুন্দর রেজাল্ট করেছে, এটা আমাদের পুরো এলাকার জন্য গর্বের বিষয়। পান্না প্রমাণ করে দিয়েছে, ইচ্ছা আর পরিশ্রম থাকলে গরিব ঘর থেকেও ভালো করা যায়। ওর মতো মেয়েকে দেখে আমাদের এলাকার আরও অনেক মেয়ে অনুপ্রাণিত হবে। আমরা সবাই তার জন্য দোয়া করি, সে যেন আরও বড় হতে পারে।”

ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় পান্না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু প্রতিরোধে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান রিজভীর, এডিসের প্রজননস্থল ধ্বংসে নাগরিকদের এগিয়ে আসার তাগিদ ডা. শাহাদাতের

১

পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নে গুরুত্ব, চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক সভা

২

মহম্মদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

৩

যেখানে শেষ হয়েছিল আশার আলো, সেখানেই মানবিকতার হাত বাড়ালেন প্লাবন

৪

উপজেলা প্রশাসন নেছারাবাদের আয়োজনে অনুষ্ঠিত হলো “নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)” ‎-এর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি

৫

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

৬

শেরপুরের নন্নী ইউনিয়ন এখন ‘বায়োগ্যাস পল্লী’র এক অনন্য মডেল

৭

পাথারিয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

৮

লৌহজংয়ে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর পালনের উদ্যোগ

৯

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেল সাইমা আক্তার পান্না

১০

শ্রীনগরে নতুন কুঁড়ি স্পোর্টস(সিজন-২)এর শুভ উদ্ধোধন

১১

কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ প্রতিযোগিতা শুরু

১২

মাঠে ফিরুক প্রাণ, খেলাধুলায় গড়ুক নতুন প্রজন্ম লৌহজংয়ে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন উদ্বোধন করলেন ইউএনও ফারজানা ববি মিতু

১৩

নারায়ণগঞ্জে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে পরিক্রমার সৌজন্য সাক্ষাৎ

১৪

ঢাকা-৮ আসনে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

কাউখালীর প্রবীণ আলেম মাওলানা আবু বকর ছিদ্দিকের ইন্তেকাল, দাফন সম্পন্ন

১৬

নেছারাবাদে ক্রয়কৃত জমি দখলের বাধা দেওয়ায় গণঅধিকার পরিষদ নেতার ওপর হামলা

১৭

শ্রীনগরে ধ্রুব মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় বাঘড়া ব্রাদার্স ইউনিয়ন চ্যাম্পিয়ন

১৮

লৌহজংয়ে ‘নাতি’ রাকিবের গোলে হাওলাদার ট্রেডার্সের দুর্দান্ত জয়

১৯

ফরিদপুরের সালথায় এসআরবি -এর অভিযান   ১৪ লক্ষ টাকা মূল্যমানের ৪৮০ বোতল স্কাফ ও উইনসেরেক্স সিরাপসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST