আজ ৩১ অক্টোবর ২০২৬, শনিবার শাজাহানপুর রেলওয়ে কলোনি অফিসার্স ক্লাবে ঢাকা-৮ সংসদীয় আসনের শাজাহানপুর, মতিঝিল, পল্টন, শাহবাগ ও রমনা থানা বিএনপি, ওয়ার্ড বিএনপি এবং দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য জননেতা জনাব মির্জা আব্বাস।
এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ আব্দুস সালাম, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মিসেস আফরোজা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক জনাব রফিকুল আলম মজনু এমপি এবং সদস্য সচিব জনাব তানভীর আহমেদ রবিন।
মতবিনিময় সভায় ঢাকা-৮ আসনের সাংগঠনিক কার্যক্রম, তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করা এবং নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সম্প্রীতি জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST