মোঃ স্বপন বেপারী
২৮ অক্টোবর ২০২৬, ৪:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পদ্মা সেতুর পিলার এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন ইউএনও

 

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট এবং পদ্মা সেতুর ৪ নম্বর পিলারসহ ৩ ও ৫ নম্বর পিলার এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু।

গতকাল বুধবার (২৮ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি এসব এলাকা পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নৌ-পুলিশ ও টুরিস্ট পুলিশের সদস্যরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি এবং পদ্মা সেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়। নদীপথের নিরাপত্তা, ঘাট এলাকার শৃঙ্খলা এবং পর্যটক ও সাধারণ মানুষের চলাচল-সংক্রান্ত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা, মোঃ স্বপন বেপারী এবং শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছারসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা।

এ ছাড়া স্থানীয় নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর সদস্যরাও পরিদর্শন কার্যক্রমে উপস্থিত ছিলেন।মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদীকেন্দ্রিক নৌ-যোগাযোগ এবং পর্যটন কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ এলাকা। এ ধরনের সরেজমিন পরিদর্শনের মাধ্যমে ঘাট এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং নদীপথে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার উদ্যোগ আরও কার্যকর হতে পারে। উল্লেখ পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন সহ ৬টা পরে কোন টুরিস্ট নদীতে ঘোরাফেরা করতে পারবেনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মা সেতুর পিলার এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন ইউএনও

১

নেছারাবাদে শীতলা মন্দিরের জমি দখলের মিথ্যা প্রচার ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

২

মারুফের পর মিলল রাসেলের মরদেহ, পদ্মায় প্রাণ গেল দুই পর্যটকের

৩

অবশেষে, কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১-দলীয় ঐক্যের সমাবেশের বিশাল প্রস্তুতি প্রশাসনের মধ্যস্থতায় বিকল্প ভেন্যু নির্ধারণ; ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে লংমার্চের সমাপনী সমাবেশ

৪

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আ.লীগের লগি-বৈঠার তাণ্ডব ও হ.ত্যা.কা.ণ্ডে.র প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

৫

রামগড়ে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ

৬

পিরোজপুরের ​নেছারাবাদের মাহমুদকাঠি বাজারে খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণ, নারিকেল গাছ রোপণ! ‎​

৭

পিরোজপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে ভাণ্ডারিয়ার সরকারি কর্মকর্তা ও সুধীজনের মতবিনিময়

৮

রাউজানে প্রবাসীর পরিবারকে হত্যার পর লাশ গুমের হুমকির অভিযোগ

৯

পিরোজপুরের নেছারাবাদে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

১০

দুই দিন পর পদ্মা থেকে উঠল মারুফের মরদেহ, অধরা রাসেল

১১

লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা

১২

খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৩

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১৪

সাংবাদিকদের নিয়ে পুলিশ প্রধানের মন্তব্যে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিআরজেইউ

১৫

পাংশায় পদ্মার নালে ফিতা ধুতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

১৬

বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে জি এম কাদেরের নিন্দা ও ক্ষোভ

১৭

পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ ও হংকংয়ের সহযোগিতার সুযোগ নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক

১৮

নেছারাবাদের বলদিয়ায় ভাঙনের মুখে শিক্ষক-শিক্ষার্থীদের একমাত্র পথ: চরম দুর্ভোগে গগন গ্রামের মানুষ

১৯

পিরোজপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, এলাকায় চরম উত্তেজনা

২০

Design & Developed by: BD IT HOST