‎মো: গোলাম আযম আছলাম, পিরোজপুর জেলা প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৬, ২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পিরোজপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে ভাণ্ডারিয়ার সরকারি কর্মকর্তা ও সুধীজনের মতবিনিময়

 

 

পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী ভাণ্ডারিয়া উপজেলার সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধিজনের সাথে মতবিনিময় সভা করেছেন। ​আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান-এর সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার-এর সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়।
‎
‎​সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী ভাণ্ডারিয়া উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, ইভটিজিংসহ যেকোনো ধরনের অপরাধ দমনে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের যৌথ সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি সরকারি সকল দপ্তরের কার্যক্রম গতিশীল করা, সেবার মান নিশ্চিত করা এবং স্থানীয় সমস্যা সমাধানে সুশীল সমাজ ও সুধীজনদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
‎
‎এছাড়া এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের মতো জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সকলকে এগিয়ে আসার তাগিদ দেন তিনি। ​সরকারি দপ্তরে জনসাধারণের সেবার মান বৃদ্ধিতে সকল কর্মকর্তা-কর্মচারীকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ প্রদান করেন জেলা প্রশাসক।
‎
‎​সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন—ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইব্রাহিম মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম, ভাণ্ডারিয়া বন্দর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নাসের, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুদেব সরকার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বদিউজ্জামান, সমাজসেবা কর্মকর্তা মতিউর রহমান, সমাজসেবক জুলফিকার আলী হায়দার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, সাবেক যুগ্ম আহ্বায়ক সিকদার জাকির হোসেন বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ (মলাদ), পৌর বিএনপির আহ্বায়ক আ. মান্নান হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব শামীম হাওলাদার এবং সাংবাদিক এইচ এম জুয়েল প্রমুখ।
‎
‎​সভায় বক্তারা নিজ নিজ দপ্তরের বিভিন্ন সমস্যা এবং মাদক ও ইভটিজিংসহ এলাকার নানা অসংগতির চিত্র জেলা প্রশাসকের সামনে তুলে ধরে তার দৃষ্টি আকর্ষণ করেন। ​মতবিনিময় সভা শেষে পিরোজপুর জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপন করেন।
‎
‎
‎
‎
‎
‎
‎

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামগড়ে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ

১

পিরোজপুরের ​নেছারাবাদের মাহমুদকাঠি বাজারে খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণ, নারিকেল গাছ রোপণ! ‎​

২

পিরোজপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে ভাণ্ডারিয়ার সরকারি কর্মকর্তা ও সুধীজনের মতবিনিময়

৩

রাউজানে প্রবাসীর পরিবারকে হত্যার পর লাশ গুমের হুমকির অভিযোগ

৪

পিরোজপুরের নেছারাবাদে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

৫

দুই দিন পর পদ্মা থেকে উঠল মারুফের মরদেহ, অধরা রাসেল

৬

লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা

৭

খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

৯

সাংবাদিকদের নিয়ে পুলিশ প্রধানের মন্তব্যে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিআরজেইউ

১০

পাংশায় পদ্মার নালে ফিতা ধুতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

১১

বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে জি এম কাদেরের নিন্দা ও ক্ষোভ

১২

পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ ও হংকংয়ের সহযোগিতার সুযোগ নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক

১৩

নেছারাবাদের বলদিয়ায় ভাঙনের মুখে শিক্ষক-শিক্ষার্থীদের একমাত্র পথ: চরম দুর্ভোগে গগন গ্রামের মানুষ

১৪

পিরোজপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, এলাকায় চরম উত্তেজনা

১৫

নালিতাবাড়ীতে হিন্দু ধর্মাবলম্বীর ইসলাম ধর্ম গ্রহন

১৬

লৌহজংয়ে অসুস্থ গরু বিক্রির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগ

১৭

সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদযাপিত হলো দুর্গাপূজা: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

কুমারভোগের মাঠে ফুটবল উত্তেজনা ব্রাদার স্পোর্টিং ক্লাবকে হারিয়ে জয়ের উল্লাসে নিউজ বাংলা

১৯

পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ পরিবেশ প্রতিমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST