মুন্সীগঞ্জের লৌহজংয়ে পাপ্পু ও রাজিব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর তৃতীয় রাউন্ডে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ব্রাদার স্পোর্টিং ক্লাবকে টাইব্রেকারে হারিয়ে জয় তুলে নিয়েছে নিউজ বাংলা।
রোববার (২৫ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার কুমারভোগ পুনর্বাসন আরএস-৩ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণ-পাল্টা আক্রমণে জমিয়ে তোলেন মাঠের লড়াই। প্রথমার্ধের ২৫ মিনিট ও দ্বিতীয়ার্ধের ২৫ মিনিট মিলিয়ে নির্ধারিত ৫০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে গোলশূন্য সমতায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা।
পরে ম্যাচের ভাগ্য নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। এতে ব্রাদার স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে জয় নিশ্চিত করে নিউজ বাংলা। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মাশাফি ও হাবিব।
এদিকে উত্তেজনাপূর্ণ এ ম্যাচ উপভোগ করতে মাঠে নারী-পুরুষসহ হাজারো দর্শকের সমাগম ঘটে। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শেষ পর্যন্ত টাইব্রেকারে নিউজ বাংলার জয়ে উল্লাসে মেতে ওঠেন দলের খেলোয়াড় ও সমর্থকেরা।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST