মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৬, ২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমতলীতে চুরি-ডাকাতি, মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাং দমনে গ্রাম পুলিশকে বিশেষ নির্দেশনা

 

বরগুনার আমতলী উপজেলায় চুরি-ডাকাতি, মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ দমনে গ্রাম পুলিশকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে থানা পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে আমতলী থানা প্রাঙ্গণে বরগুনার পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ চৌকিদারি প্যারেড অনুষ্ঠিত হয়। এতে আমতলী উপজেলার সব ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার।

প্যারেডে গ্রাম পুলিশ সদস্যদের নিজ নিজ এলাকায় চুরি-ডাকাতি প্রতিরোধে রাতের পাহারায় সহযোগিতা, সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি এবং চুরি-ডাকাতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের শনাক্ত করা, নির্জন স্থান, বাঁশঝাড় ও পরিত্যক্ত বাড়িতে মাদক বিক্রি ও সেবনের তথ্য সংগ্রহ, জুয়া ও অনলাইন জুয়া প্রতিরোধ এবং টিকটকের আড়ালে সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ড ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নজরদারিতে রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

শিক্ষাপ্রতিষ্ঠান, বিশেষ করে স্কুল, কলেজ ও মাদ্রাসার আশপাশে ইভটিজিং প্রতিরোধে সতর্ক থাকার পাশাপাশি যেকোনো সহিংসতা, বিশৃঙ্খলা বা গুরুতর অপরাধের তথ্য পাওয়া মাত্র বিট পুলিশ কর্মকর্তা ও থানা পুলিশকে জানানোর নির্দেশনা দেওয়া হয়।

এ সময় দায়িত্ব পালনে অবহেলা কিংবা অপরাধীদের সঙ্গে যোগসাজশের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট গ্রাম পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও সতর্ক করা হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, “আমতলী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চুরি-ডাকাতি, মাদক, জুয়া ও অনলাইন জুয়া, ইভটিজিং এবং কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশ কাজ করছে। অপরাধ দমনে গ্রাম পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই গ্রাম পুলিশ সদস্যদের নিজ নিজ এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের ওপর নজরদারি রাখতে এবং কোনো অপরাধের তথ্য পেলে দ্রুত থানা পুলিশকে জানাতে নির্দেশনা দেওয়া হয়েছে। থানা পুলিশ ও গ্রাম পুলিশের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহের গৌরীপুরে ৫নং সহনাটি ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন সম্পন্ন: নেতৃত্বের প্রশংসায় ভাসছেন ডা. এ বি সিদ্দিক

১

রাজৈরে ইতালি প্রবাসীর জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

২

আমতলীতে চুরি-ডাকাতি, মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাং দমনে গ্রাম পুলিশকে বিশেষ নির্দেশনা

৩

কার্যকর পুলিশি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করছি  —খুলনায় আইজিপি

৪

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৮ম বৈঠক অনুষ্ঠিত

৫

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে

৬

পটিয়ায় জাতীয় পার্টির উপজেলা দিবস উদযাপন: দল’কে শক্তিশালী করার আহ্বান

৭

ডেঙ্গুতে স্কুল ছাত্রীর মৃত্যু

৮

রাজৈরে ছিনতাইকারীর ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

৯

শ্রীনগরে রক্তের বন্ধনে বিক্রমপুরের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

১০

আমতলীতে পুলিশের বিশেষ অভিযান, আটক ১১

১১

খরনা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ফয়জুল কবির চৌধুরী টিটুর আগাম গণসংযোগ

১২

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করলেন বিএনপি নেতা রিয়াজ উদ্দিন আহমেদ

১৩

ছুটির অজুহাতে শিক্ষার্থীদের পড়াশোনায় বাধা, কবি নজরুল কলেজের রিডিং রুমে তালা

১৪

পদ্মায় মা ইলিশ শিকার ঠেকাতে যৌথ অভিযান, ১৮ জেলে আটক

১৫

চসিক সাবেক মেয়র মনজুর আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

কাগজে ৫০ শয্যা, বাস্তবে ১৯; ১৪০-১৫০ রোগীর ভিড়ে ধুঁকছে নেছারাবাদ উপজেলার হাসপাতাল

১৭

নেত্রকোনার পূর্বধলায় ১৩ বছরের শিশু কর্মচারীকে বলাৎকার: ফার্মেসি মালিক গ্রেপ্তার

১৮

গাইবান্ধার ফুলছড়িতে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের বর্ণাঢ্য র‍্যালি ও পরিচিতি সভা সম্পন্ন

১৯

জামায়াত আমিরের আউল-ফাউল বক্তব্যে মানুষ হাসি-তামাশা করছে: রাশেদ খাঁন

২০

Design & Developed by: BD IT HOST