মুক্তিযুদ্ধের চেতনা আদর্শকে বুকে ধারণ করে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও পরিচিতি সভা সফলভাবে সম্পন্ন হয়েছে।
আজ ১৯ অক্টোবর ২০২৬ খ্রি. রোজ সোমবার সকাল ১০ টায় কালির বাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, ফুলছড়ি, গাইবান্ধায় এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ফুলছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহাসচিব মোঃ শফিকুল ইসলাম (বাবু)।
সম্মানিত অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ শামসুদ্দোহা প্রিন্স, মোঃ আমিনুল ইসলাম, মোহাম্মদ জুয়েল মিয়া, যুগ্ম মহাসচিব মোঃ আবু সুফিয়ান বিশ্বাস, মোঃ শফিউল ইসলাম, ডাঃ ফায়েজ আহম্মেদ, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সুমন আকন, সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুজ্জামান এবং উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক (সুনামগঞ্জ জেলা প্রতিনিধি) মোঃ শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, থানা ইনচার্জ মোঃ ইশরাকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল ইসলাম, ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম সরকার, সাংগঠনিক সম্পাদক এইচএম সোলায়মান শহীদ ও মোঃ ইকবাল হোসেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে মঞ্চে ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ আসিফ ইকবাল।
সভায় সভাপতিত্ব করেন ফুলছড়ি উপজেলা শাখার সভাপতি মোঃ যাদু মিয়া রানা এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম।
চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ফুলছড়ি উপজেলা কমিটি জামুকার ১০২ নং পত্র অনুযায়ী বৈধভাবে কাজ করছে। মুক্তিযোদ্ধা পরিবারের অধিকার আদায়ে কেন্দ্র থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
মহাসচিব মোঃ শফিকুল ইসলাম (বাবু) বলেন, তৃণমূল পর্যন্ত সংগঠনকে সুসংগঠিত করা হচ্ছে। প্রকৃত মুক্তিযোদ্ধা সন্তানদের ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে।
বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল ইসলাম বলেন, ১৯৭১ সালে আমরা দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলাম। আজ আমাদের সন্তানরা সংগঠিত হচ্ছে দেখে আমি গর্বিত। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদই মুক্তিযোদ্ধা পরিবারের প্রকৃত ঠিকানা। ফুলছড়ির এই কমিটি মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST