১৮ অক্টোবর
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং আলহাজ্ব হোসেন মনজুর আলম ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলমের সাথে আমিন ভাণ্ডার দরবার শরীফের প্রতিনিধিদল এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে মিলিত হয়েছেন।সাক্ষাৎকালে দরবার শরীফের প্রতিনিধিরা গাউসুল আযম মাইজভাণ্ডারীর (ক.) খলিফা, মাইজভাণ্ডারী গানের অন্যতম শ্রেষ্ঠ গীতিকার, চট্টগ্রামের ফটিকছড়ির দক্ষিণ ধর্মপুরের মহান অলি হযরত শাহসূফি সৈয়দ আমিনুল হক ধর্মপুরী মাইজভাণ্ডারী (ক.)-এর আধ্যাত্মিক জীবনী ও কর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে আলহাজ্ব মনজুর আলমকে আমিন ভাণ্ডার দরবার শরীফ পরিদর্শনের আমন্ত্রণ জানানো হয় এবং দরবার শরীফের পক্ষ থেকে দাওয়াতনামা ও ‘সৈয়দ আমিনুল হক ধর্মপুরী মাইজভাণ্ডারী গান সমগ্র’ প্রকাশনা বইটি উপহার হিসেবে প্রদান করা হয়।উক্ত মতবিনিময় সভায় হযরত শাহসূফি সৈয়দ আমিনুল হক ধর্মপুরী মাইজভাণ্ডারী (ক.)-এর পরিবার-পরিজনের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদী ফাতেমা বেগম (খুশি), শাহজাদী আকলিমা আকতার (পুতুল) এবং শাহজাদী রাজিয়া সুলতানা। এছাড়াও আরও উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সমন্বয়ক সাংবাদিক আল সিরাজ মাইজভাণ্ডারী, মোঃ জাভেদ হাসান, রাকিব ও লিটনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST