এইচ এম রাহুল ঝিনাইদহ জেলা প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ

 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইদহ-২ আসনের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। শনিবার সকালে ঝিনাইদহের আলহেরা অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া এসব শাড়ি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাড়ি বিতরণ করেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোঃ আবুবকর।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি তাজুল ইসলাম, জেলা ওলামা বিভাগের সভাপতি মুহাদ্দিস রবিউল ইসলাম, সদর উপজেলা সহকারী সেক্রেটারি আলমগীর হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং তাঁদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানে অতিথিরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
তাঁরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১

আমতলীতে চাওড়া নদীর কচুরিপানা অপসারণ বন্ধ কেন, জানতে চেয়ে জনতার সমাবেশ এক মাস ধরে বন্ধ পরিষ্কারকাজ, দ্রুত অপসারণের দাবি এলাকাবাসীর

২

শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা

৩

ঝিনাইদহ ডিসি অফিস এখন বিএনপির কার্যালয়: জামায়াত

৪

উল্লাপাড়ায় সরকারি মাঠ দখলের অভিযোগ ‘মিথ্যা সংবাদ’- দাবি জামায়াতের

৫

ঝিনাইদহে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ

৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ার নওকৈর গ্রামে জমি চাষকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার চেষ্টা

৭

গজরা ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হলে ১২ দফা কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার শাহ আলম লস্করের

৮

নড়াইলে বিআরটিএর সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

৯

নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন,  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১০

শ্রীনগরে শারদীয় দুর্গোৎসব শুরু

১১

উত্তর মান্দারতলী বায়তুল জান্নাত জামে মসজিদের মুসল্লিদের কাছে চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান মিরানের দোয়া প্রার্থনা

১২

ঢাকা মেডিকেলে চীনের সহযোগিতায় ১০০টি ছানি অস্ত্রোপচার সম্পন্ন

১৩

৫ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত, ঢাকার আকাশ থাকবে মেঘলা

১৪

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে: রিজভী

১৫

টিসিবির ডিও তুলতে ঘুষ দাবির অভিযোগ, চেয়ারম্যানের কাছে ডিলারদের লিখিত অভিযোগ

১৬

মতলব উত্তরের নবাগত ওসির সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ মাদক ও কিশোর গ্যাং দমনে সহযোগিতার আশ্বাস

১৭

সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে — পরিবেশমন্ত্রী

১৮

মেহেরপুরে বাবাকে হত্যার অভিযোগ, পুলিশের হাতে ধরা দিলেন ছেলে

১৯

নেছারাবাদে নিখোঁজ বিপুল সিকদারের মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

২০

Design & Developed by: BD IT HOST