মো গোলাম আযম আছলাম, পিরোজপুর জেলা প্রতিনিধি
১২ অক্টোবর ২০২৬, ৭:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেছারাবাদে নিখোঁজ বিপুল সিকদারের মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

 

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় নিখোঁজের এক দিন পর বিপুল সিকদার (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার ১০ নং সারেংকাঠী ইউনিয়নের গয়েশকাঠী এলাকা থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।
​নিহত বিপুল সিকদার সারেংকাঠী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা বিনোদ সিকদার ও শান্তি সিকদারের ছেলে।
‎
‎​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর (রবিবার) আনুমানিক দুপুর ১১:০০ টার দিকে বিপুল সিকদার নিজ বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন এবং পরিবারের সদস্যরা তাঁর কোনো সন্ধান পাচ্ছিলেন না। সোমবার দুপুরে স্থানীয় এক ব্যক্তি ঘাস কাটতে গিয়ে গয়েশকাঠী এলাকায় একটি মরদেহ দেখতে পান। সংবাদটি জানাজানি হলে স্থানীয় পার্টিক্যাল বাড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন। পরবর্তীতে নেছারাবাদ থানা পুলিশ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
‎
‎​ঘটনার বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই মো: নাসির উদ্দীন জানান, “মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহালে শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ পোস্টমর্টেম (ময়নাতদন্ত) রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।”
‎
‎​নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান বলেন, “সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ বিষয়ে তদন্ত চলছে। এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না, তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।”
‎
‎​ঘটনাস্থল পরিদর্শন শেষে এএসপি (সার্কেল) প্রণব রায় গণমাধ্যমকে জানান, “সারেংকাঠীর গয়েশকাঠীতে একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে থানা পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে আসি। লাশ উদ্ধার করা হয়েছে এবং নিহতের পরিচয় (বিপুল সিকদার) নিশ্চিত হওয়া গেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানানো হবে।”
‎​এদিকে, বিপুল সিকদারের মর্মান্তিক এই মৃত্যুতে তাঁর পরিবার ও পুরো এলাকায় চরম শোক এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
‎

‎
‎
‎
‎

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরের নবাগত ওসির সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ মাদক ও কিশোর গ্যাং দমনে সহযোগিতার আশ্বাস

১

সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে — পরিবেশমন্ত্রী

২

মেহেরপুরে বাবাকে হত্যার অভিযোগ, পুলিশের হাতে ধরা দিলেন ছেলে

৩

নেছারাবাদে নিখোঁজ বিপুল সিকদারের মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

৪

নালিতাবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম অবহিতকরণ ও প্রেস কনফারেন্স

৫

অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন

৬

শায়েস্তাগঞ্জে দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে? ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু সুফিয়ান পারভেজ

৭

হবিগঞ্জে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা

৮

হৃদয়ের টানে রিয়াজুল জান্নাহ ও নবী করিম (সা.)-এর দরবারে -আলহাজ্ব মোঃ আবু ছালেহ্

৯

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রিয়াদ ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১০

রিয়াদ বিমানবন্দরে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ট্রাম্প

১১

ককরোচদের আন্দোলনে সংহতি জানিয়ে নাহিদ ইসলামের বিবৃতি, স্মরণ করলেন সার্জিল ইমাম ও উমর খালিদকেও

১২

দুর্গাপূজায় প্রতিটি মণ্ডপে নেতা-কর্মীরা স্বেচ্ছাসেবকের ভূমিকায় থাকবে: রিজভী

১৩

মেহেরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত, পিএইচডিধারী ও প্রবীণ শিক্ষকদের সম্মাননা প্রদান

১৪

আমতলী চৌরাস্তায় ট্রাফিক পুলিশ বক্স নেই, রোদ-বৃষ্টিতে ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন

১৫

শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে——–পরিবেশমন্ত্রী

১৬

নেছারাবাদে ভুয়া ঠিকানা ও ব্র্যান্ডে ভেজাল আইসক্রিম-শিশু খাদ্যের রমরমা ব্যবসা।। ‎​ঝুঁকিতে কোমলমতি শিশুদের স্বাস্থ্য, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি

১৭

সিলেটে খাস ও চা বাগানের জমি দখলের নেপত্যে “হাফিজ ইসহাক” বহাল তবিয়তে অবৈধ স্থাপনা

১৮

বড়লেখায় পারিবারিক বিরোধ মেটাতে গিয়ে খুন হলেন তালই, অভিযুক্ত পুত্রার হাতে

১৯

মৌলভীবাজার ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী শামীম আহমেদের দোয়া ও আশীর্বাদ কামনা

২০

Design & Developed by: BD IT HOST