bdporikroma
৬ অক্টোবর ২০২৬, ৭:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পটিয়া চক্রশালা স্কুলে আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি

পটিয়া চক্রশালা স্কুলে আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি

পটিয়া চক্রশালা স্কুলে আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়ায় চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবের জানালার গ্রিল কেটে ১৫টি ল্যাপটপসহ প্রায় ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্ত সংঘবদ্ধ চুরের দল। সোমবার (৫ অক্টোবর)দিবাগত ভোররাতে এ চুরির ঘটনা ঘটে।চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দিন বাদী হয়ে পটিয়া থানায় অভিযোগ দায়ের করেছে। তিনি অভিযোগে উল্লেখ করেন, রোববার (৪ অক্টোবর) বিকেল আনুমানিক ৫টার দিকে বিদ্যালয়ের কার্যক্রম শেষে তিনি বিদ্যালয় থেকে বাড়িতে চলে যান। এরপর রাত আনুমানিক ১টা থেকে ৩টার মধ্যে অজ্ঞাতনামা চুরের দল স্কুলের পিছনে দুইতলা ভবনে আইসিটি ল্যাবের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।চোরেরা ল্যাব থেকে ওয়ালটন ব্র্যান্ডের ১৫টি ল্যাপটপ, একটি কিবোর্ড, একটি মাউস, একটি ওয়াইফাই রাউটার ও দুটি ল্যাপটপের ব্যাগ নিয়ে চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া এসব মালামালের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। এবিষয়ে পটিয়া থানায় ওসি জিয়াউল হক এর নির্দেশ ঘটনা স্থল পরিদর্শন করেন একদল পুলিশ। স্কুল পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ নুরুল আবছার চৌধুরী জানান, বিদ্যালয় ল্যাপটপ চুরি ঘটনা পুলিশ তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেবে। শিক্ষা প্রতিষ্টান ধ্বংস করার জন্য দায়ী যে হোক না কেন তাকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি ।

চুরি ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের আইসিটি ল্যাবের মতো গুরুত্বপূর্ণ স্থানে চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে গতকাল পটিয়ায় দিনে দুপুরে একটি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। উপজেলার ধলঘাট স্কুল অ্যান্ড কলেজের একটি কক্ষের দরজা ভেঙে তিনটি সিলিং ফ্যান চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।এতে প্রতিষ্ঠানের প্রায় ১৪ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন

১

দুর্গাপুর ও ভবানীপুর সীমান্ত এলাকায় তথ্য সংগ্রহ করতে গিয়ে হেনস্থার শিকার সংবাদকর্মী আমান উল্লাহ

২

শিশুর মন বুঝে শিক্ষা,বৃত্তিতেও সাফল্য আন নাজাত মডেল মাদ্রাসার

৩

নালিতাবাড়ী সীমান্ত থেকে নিষিদ্ধ মদ উদ্ধার

৪

পিরোজপুরে কাঠবোঝাই ভ্যান উল্টে চালক বাবা নিহত, ৪ বছরের শিশু গুরুতর আহত

৫

জেএসএসের অভিষেক প্রস্তুতি ও কমিটি গঠন, প্রতিষ্ঠাতা আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া

৬

পটিয়া চক্রশালা স্কুলে আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি

৭

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূ জেসমিন হত্যা মামলার প্রধান আসামি মানিক হালদারকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ‎

৮

মতলব উত্তরে ১৬টি জাল ১ হাজার টাকার নোটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

৯

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূ জেসমিন হত্যা মামলার প্রধান আসামি মানিক হালদারকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

১০

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

১১

কালীগঞ্জে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্যসহ আটক ৬

১২

পিরোজপুরে ইভটিজিংয়ের প্রতিবাদের জেরে ছাত্রদল নেতাকে ডেকে নিয়ে কুপিয়ে জখম, থানায় অভিযোগ

১৩

‘আল্লাহর কাছে বিচার দিলাম…’ ১১ কাঠা জমির লাউ খেত নিমিষেই শেষ, নিঃস্ব বৃদ্ধ কৃষকের কান্না

১৪

পিরোজপুরের নেছারাবাদ শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের নিয়োগে বিতর্ক: নিষিদ্ধ সংগঠনের নেতার প্রাথমিক নির্বাচন নিয়ে প্রশ্ন

১৫

সংসার ভাঙার অভিযোগ মহিদুলের বিরুদ্ধে, স্বর্ণ-টাকা নারী নিয়ে উধাও

১৬

গজরায় শাহ আলম লস্করের বাড়ি বাড়ি গণসংযোগ ও উঠান বৈঠক ইউনিয়নকে আধুনিক ও সেবাবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয়

১৭

শ্রীনগরে অগ্রণী ব্যাংকে টাকা আমানত রেখে প্রতারণার শিকার গ্রাহকদের মানববন্ধন

১৮

মতলব উত্তরে শিকারীকান্দি তরুণ সংঘ ক্লাবের খাসি কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত

১৯

লৌহজংয়ে মালির অংক বাজারে হেরোইনসহ চারজন ডিবির হাতে গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST