সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুরে আশরাফ আলী (৫৮) নামে এক নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আশরাফ আলী উপজেলার গোপরেখি দরপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে গোপরেখী দরপাড়া গ্রামে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন তিনি। বৃহস্পতিবার সকালে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের মামা আছির উদ্দিন জানান, দোকান থেকে পান কিনে ফেরার পথে দুর্বৃত্তরা পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে হাসপাতালে ভর্তি করেন।
এনায়েতপুর থানার ওসি জাহিদ হোসাইন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST