মান্নার মিয়া,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
৭ নভেম্বর ২০২৬, ৩:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শহীদ রাষ্ট্রপতি ‘জিয়াউর রহমান ছিলেন পরীক্ষিত সৈনিক’—এমপি কয়ছর আহমদ

 

 

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দিনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক রওশন খাঁন সাগর ও আবুল কাসেম নাইমের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি কয়ছর আহমদ বলেন, ‘ফ্যাসিস্টরা পালিয়ে গেলে আর ফিরে আসে না। ফ্যাসিস্ট ও খুনিদের নামের আগে খুনি ও ফ্যাসিস্ট শব্দই ব্যবহার করা উচিত। খুনি হাসিনার পিতাও দেশের আপামর জনগণকে যুদ্ধের ময়দানে রেখে নিরাপদে পালিয়েছিলেন। পিতার পথ ধরেই ফ্যাসিস্ট খুনি হাসিনা পালিয়েছে। এই বাংলায় তার আর ঠাঁই হবে না।’
তিনি আরও বলেন, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে খুনি হাসিনার ফিরে আসার ভুল বার্তা প্রচার করতে চায়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শপথ নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে এসব মিথ্যাবাদী ও ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করতে হবে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও একজন পরীক্ষিত সৈনিক। এ কারণেই ৭ নভেম্বর সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে তাঁকে মুক্ত করে এনে দেশের ক্ষমতার মসনদে বসিয়েছিল। তাঁরই ধারাবাহিকতায় গণতন্ত্রের অতন্দ্র প্রহরী বিএনপির কর্ণধার দেশনায়ক তারেক রহমানকে ক্ষমতায় বসিয়েছে এ দেশের মুক্তিকামী জনতা।
বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা ঐক্যবদ্ধ থাকুন এবং সরকারের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করুন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুবিপ্রবির সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফারুক আহমেদ, জেলা বিএনপির সদস্য নুর আলী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এটিএম হেলাল, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অজিত দাশ, জয়কলস ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইলিয়াছ মিয়া, পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তোফায়েল আহমদ, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন, পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এবাদুর রহমান, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান, পাথারিয়া ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আক্কাছ মিয়া, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রনজিৎ সূত্রধর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামাল পারভেজ সাজন এবং উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ওবায়দুল করিম মাছুম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আকিকুর রহমান আকিক, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাবুল, সদস্য নুরুল ইসলাম, মহির উদ্দিন, লুৎফুর রহমান জায়গীরদার খোকন, মোজাহিদ উদ্দিন, গোলাম রব্বানী, মোশাহিদ আলী, জিয়াউল হক, ইউনিয়ন বিএনপি নেতা সিরাজ মিয়া, মিজানুর রহমান, সাইকুল ইসলাম, হুছবান আহমদ চৌধুরী, মাস্টার শফিকুল ইসলাম, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শিহাব খান, সিলেট জেলা যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক রিপন আহমদ, উপজেলা যুবদল নেতা সৈয়দ আলম, ছালিক আহমদ, মুহিবুর রহমান মানিক, ফরিদ মিয়া, ফরিদ গাজী, শ্যামল চৌধুরী, মোহাম্মদ আলী চৌধুরী, হুমায়ুন কবির এবং উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক লিটন মিয়া, মানসুর ও কামরানসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ নভেম্বরের ইতিহাস আড়াল করতে ১৭ বছর ধরে অপচেষ্টা হয়েছে: হুমাম কাদের চৌধুরী

১

শহীদ রাষ্ট্রপতি ‘জিয়াউর রহমান ছিলেন পরীক্ষিত সৈনিক’—এমপি কয়ছর আহমদ

২

পটিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল বর্ণাঢ্য র‍্যালি সমাবেশ অনুষ্ঠিত

৩

পিরোজপুরের কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

৪

হাইদগাও ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজী মুহাম্মদ ইসহাকের নেতৃত্বে মিছিল নিয়ে দক্ষিণ জেলা বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে যোগদান

৫

শান্তিগঞ্জে সংঘর্ষের পর ২৩টি বাড়িতে ভাঙচুর লুটপাটের অভিযোগ ক্ষতি কোটি টাকার বেশি

৬

মাগুরার মহম্মদপুরে ১০৬তম ঐতিহ্যবাহী লাঠিখেলা, মেলা ও বিচার গান শুরু

৭

শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত

৮

ডেঙ্গু প্রতিরোধে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান রিজভীর, এডিসের প্রজননস্থল ধ্বংসে নাগরিকদের এগিয়ে আসার তাগিদ ডা. শাহাদাতের

৯

পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নে গুরুত্ব, চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক সভা

১০

মহম্মদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

১১

যেখানে শেষ হয়েছিল আশার আলো, সেখানেই মানবিকতার হাত বাড়ালেন প্লাবন

১২

উপজেলা প্রশাসন নেছারাবাদের আয়োজনে অনুষ্ঠিত হলো “নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)” ‎-এর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি

১৩

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

১৪

শেরপুরের নন্নী ইউনিয়ন এখন ‘বায়োগ্যাস পল্লী’র এক অনন্য মডেল

১৫

পাথারিয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

১৬

লৌহজংয়ে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর পালনের উদ্যোগ

১৭

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেল সাইমা আক্তার পান্না

১৮

শ্রীনগরে নতুন কুঁড়ি স্পোর্টস(সিজন-২)এর শুভ উদ্ধোধন

১৯

কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ প্রতিযোগিতা শুরু

২০

Design & Developed by: BD IT HOST