মান্নার মিয়া,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
৫ নভেম্বর ২০২৬, ১:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাথারিয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

 

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে অসচ্ছল পরিবারের জন্য ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় পাথারিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাথারিয়া বাজারের ইস্কন মার্কেটে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোজাহিদ উদ্দিনের ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

পাথারিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল আলমের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আক্কাস মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদের নিয়োগকৃত প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি যুক্তরাজ্যপ্রবাসী আকিকুর রহমান আকিক, স্বেচ্ছাসেবক দলের সাবেক জেলা সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামসু উদ্দিন ও মোজাহিদ উদ্দিন।
এ সময় আরও বক্তব্য দেন পাথারিয়া ইউনিয়ন বিএনপির
সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল মমিন,পাথারিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মতিন, মোহাম্মদ আঙ্গুর মিয়া,আরিফ রেজা,ফয়জুল ইসলাম ও শাহ আলম, শ্রীনাথপুর গ্রামের মজনু মিয়া, উপজেলা যুবদলের সদস্য শিব্বির আহমদ, পাথারিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুনসুর মিয়া, স্বেচ্ছাসেবক দলের বাবুল আহমদ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য সাব্বির আহমদ। ছাত্র দল নেতা মার্জান আহমেদ,
পাথারিয়া ইউনিয়নের তথ্য সংগ্রহকারি সুপারভাইজার আতাউর রহমান।
তথ্য সংগ্রহ কার্যক্রমে দায়িত্ব পালন করেন জেসমিন আক্তার, শাহিদা বেগম, মল্লিকা রানী দাশ, শিমলা রানী তালুকদার, ফয়েজ আহমদ, মাসুদা বেগম ও সালমা বেগম।
বক্তারা বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবারগুলো সরকারি সহায়তার আওতায় আসবে। এ ক্ষেত্রে প্রকৃত উপকারভোগী নির্বাচন করতে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। এ সময় উপস্থিত ছিলেন পাথারিয়া গ্রামের পঞ্চায়েত কমিটির সভাপতি মোহাম্মদ তারা মিয়া,পাথারিয়া ১ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ রাজ্জাক মিয়া,বিএনপি নেতা মোহাম্মদ আলী,আব্দুস সামাদ,
দিলোয়ার হুসেন,বাবুল মিয়া,সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু প্রতিরোধে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান রিজভীর, এডিসের প্রজননস্থল ধ্বংসে নাগরিকদের এগিয়ে আসার তাগিদ ডা. শাহাদাতের

১

পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নে গুরুত্ব, চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক সভা

২

মহম্মদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

৩

যেখানে শেষ হয়েছিল আশার আলো, সেখানেই মানবিকতার হাত বাড়ালেন প্লাবন

৪

উপজেলা প্রশাসন নেছারাবাদের আয়োজনে অনুষ্ঠিত হলো “নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)” ‎-এর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি

৫

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

৬

শেরপুরের নন্নী ইউনিয়ন এখন ‘বায়োগ্যাস পল্লী’র এক অনন্য মডেল

৭

পাথারিয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

৮

লৌহজংয়ে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর পালনের উদ্যোগ

৯

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেল সাইমা আক্তার পান্না

১০

শ্রীনগরে নতুন কুঁড়ি স্পোর্টস(সিজন-২)এর শুভ উদ্ধোধন

১১

কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ প্রতিযোগিতা শুরু

১২

মাঠে ফিরুক প্রাণ, খেলাধুলায় গড়ুক নতুন প্রজন্ম লৌহজংয়ে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন উদ্বোধন করলেন ইউএনও ফারজানা ববি মিতু

১৩

নারায়ণগঞ্জে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে পরিক্রমার সৌজন্য সাক্ষাৎ

১৪

ঢাকা-৮ আসনে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

কাউখালীর প্রবীণ আলেম মাওলানা আবু বকর ছিদ্দিকের ইন্তেকাল, দাফন সম্পন্ন

১৬

নেছারাবাদে ক্রয়কৃত জমি দখলের বাধা দেওয়ায় গণঅধিকার পরিষদ নেতার ওপর হামলা

১৭

শ্রীনগরে ধ্রুব মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় বাঘড়া ব্রাদার্স ইউনিয়ন চ্যাম্পিয়ন

১৮

লৌহজংয়ে ‘নাতি’ রাকিবের গোলে হাওলাদার ট্রেডার্সের দুর্দান্ত জয়

১৯

ফরিদপুরের সালথায় এসআরবি -এর অভিযান   ১৪ লক্ষ টাকা মূল্যমানের ৪৮০ বোতল স্কাফ ও উইনসেরেক্স সিরাপসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST