মুন্সীগঞ্জের লৌহজংয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু।সভায় আগামী ৭ নভেম্বর দিবসটি পালনের বিভিন্ন কর্মসূচি ও সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে যথাযোগ্য মর্যাদায় কর্মসূচি পালনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী,আগামী ৭ নভেম্বর সকাল ১১টায় বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে বিশেষ স্মরণসভার আয়োজন করা হবে।দিবসটি উপলক্ষে উপজেলা হাসপাতালে রোগীদের মধ্যে খাবার বিতরণ করা হবে।পাশাপাশি বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন থাকবে।সভায় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো:বাদল শেখ,মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ওমর ফারুক অবাক।এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা,সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় দিবসটি সুষ্ঠু,সুন্দর ও সুশৃঙ্খলভাবে উদযাপনের জন্য সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়।একই সঙ্গে নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।সভায় কর্মসূচিগুলো সফল করতে সবার আন্তরিক অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা কামনা করা হয়।উল্লেখ্য, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি আলোচিত ও তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত। দিনটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পরিচিত।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST