এইচ এম রাহুল ঝিনাইদহ জেলা প্রতিনিধি
৫ নভেম্বর ২০২৬, ২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যেখানে শেষ হয়েছিল আশার আলো, সেখানেই মানবিকতার হাত বাড়ালেন প্লাবন

 

 

ঝিনাইদহে তিন প্রতিবন্ধী সন্তানকে নিয়ে অসহায় এক মায়ের জীবনসংগ্রাম। অভাব-অনটনে কখনো একবেলা খাবার জোটে, আবার কখনো কাটে অনাহারে। এমন একটি পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হারুনর আর রশীদ প্লাবন।

ঝিনাইদহ সদর উপজেলার ১ নম্বর সাধুহাটি ইউনিয়নের ধর্মতলা গ্রামের এই অসহায় পরিবারের খবর পেয়ে সেখানে ছুটে গিয়েছিলেন হারুনর আর রশীদ প্লাবন ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. মিলন মিয়া। শুধু খোঁজখবর নেওয়াই নয়, পরিবারের সদস্যদের সঙ্গে বসে একবেলা খাবারও খেয়েছিলেন তাঁরা। সেখানেই জানতে পারেন, বৃদ্ধা মায়ের তিন প্রতিবন্ধী সন্তানকে নিয়ে প্রতিনিয়ত কতটা কষ্টে দিন কাটে তাঁদের।

পরিবারটির দুর্দশার কথা শুনে সেদিন নগদ অর্থ সহায়তা করেন প্লাবন। পাশাপাশি প্রতিশ্রুতি দেন, প্রতি মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে তাঁদের বাড়িতে পৌঁছে দেবেন এক বস্তা চাল।

প্রতিশ্রুতি দিয়েই থেমে থাকেননি তিনি। নিজের দেওয়া কথা রাখতে এবার নিজ কাঁধে করে চালের বস্তা নিয়ে পৌঁছে গেলেন সেই অসহায় পরিবারের দুয়ারে। তাঁর এই উদ্যোগে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে অসহায় পরিবারটির মুখে।

প্লাবনের এমন মানবিক উদ্যোগে আবেগাপ্লুত হয়ে বৃদ্ধা মা বলেন, ‘আল্লাহ আমার বড় ছেলে হারুনকে আরও ভালো কাজ এবং মানুষের সেবা করার তৌফিক দাও।’

এ বিষয়ে হারুনর আর রশীদ প্লাবন বলেন, মানুষের পাশে দাঁড়ানো তাঁর পারিবারিক শিক্ষা। তিনি রাজনীতি করেন মানুষের সুখে-দুঃখে পাশে থাকার এবং মানুষের কল্যাণে কাজ করার জন্য।

এক বস্তা চাল হয়তো একটি পরিবারের সব অভাব ঘুচিয়ে দিতে পারে না, কিন্তু অনিশ্চয়তার জীবনে বেঁচে থাকার নতুন সাহস জোগাতে পারে। আর সেই সাহসটুকুই যেন অসহায় এই মায়ের হাতে তুলে দিলেন প্লাবন।

মানবিকতা শুধু মুখের কথায় নয়, প্রতিশ্রুতি রক্ষা করে মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই তার প্রকৃত পরিচয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু প্রতিরোধে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান রিজভীর, এডিসের প্রজননস্থল ধ্বংসে নাগরিকদের এগিয়ে আসার তাগিদ ডা. শাহাদাতের

১

পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নে গুরুত্ব, চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক সভা

২

মহম্মদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

৩

যেখানে শেষ হয়েছিল আশার আলো, সেখানেই মানবিকতার হাত বাড়ালেন প্লাবন

৪

উপজেলা প্রশাসন নেছারাবাদের আয়োজনে অনুষ্ঠিত হলো “নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)” ‎-এর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি

৫

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

৬

শেরপুরের নন্নী ইউনিয়ন এখন ‘বায়োগ্যাস পল্লী’র এক অনন্য মডেল

৭

পাথারিয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

৮

লৌহজংয়ে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর পালনের উদ্যোগ

৯

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেল সাইমা আক্তার পান্না

১০

শ্রীনগরে নতুন কুঁড়ি স্পোর্টস(সিজন-২)এর শুভ উদ্ধোধন

১১

কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ প্রতিযোগিতা শুরু

১২

মাঠে ফিরুক প্রাণ, খেলাধুলায় গড়ুক নতুন প্রজন্ম লৌহজংয়ে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন উদ্বোধন করলেন ইউএনও ফারজানা ববি মিতু

১৩

নারায়ণগঞ্জে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে পরিক্রমার সৌজন্য সাক্ষাৎ

১৪

ঢাকা-৮ আসনে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

কাউখালীর প্রবীণ আলেম মাওলানা আবু বকর ছিদ্দিকের ইন্তেকাল, দাফন সম্পন্ন

১৬

নেছারাবাদে ক্রয়কৃত জমি দখলের বাধা দেওয়ায় গণঅধিকার পরিষদ নেতার ওপর হামলা

১৭

শ্রীনগরে ধ্রুব মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় বাঘড়া ব্রাদার্স ইউনিয়ন চ্যাম্পিয়ন

১৮

লৌহজংয়ে ‘নাতি’ রাকিবের গোলে হাওলাদার ট্রেডার্সের দুর্দান্ত জয়

১৯

ফরিদপুরের সালথায় এসআরবি -এর অভিযান   ১৪ লক্ষ টাকা মূল্যমানের ৪৮০ বোতল স্কাফ ও উইনসেরেক্স সিরাপসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST