bdporikroma
১ নভেম্বর ২০২৬, ১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে পরিক্রমার সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

মাদকবিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে করণীয় নিয়ে নারায়ণগঞ্জে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে মাদকবিরোধী সংগঠন ‘পরিক্রমা’র নারায়ণগঞ্জ জেলা শাখার কার্যনির্বাহী কমিটি।

সাক্ষাৎকালে নারায়ণগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মামুনের সঙ্গে সংগঠনটির নেতৃবৃন্দ বিভিন্ন মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সামাজিক উদ্যোগ, সচেতনতামূলক কার্যক্রম এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন।

আলোচনায় বিশেষভাবে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম, মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের অবহিত করা এবং তরুণদের ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়ে মতবিনিময় হয়।

এ সময় ‘পরিক্রমা’ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি লাবনী আক্তার, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, সহসভাপতি অ্যাডভোকেট রহিমা আক্তার, সাফাত রেজা অন্ত, নুরুজ্জামান সাউদ, মনজুর হোসেন ডালিম, মো. ইমনসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাতে মাদক নিয়ন্ত্রণে সরকারি সংস্থার পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করার বিষয়ে মতামত উঠে আসে।

সাক্ষাৎ শেষে মাদকমুক্ত সমাজ গঠনে ভবিষ্যতে সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ‘পরিক্রমা’র নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে পরিক্রমার সৌজন্য সাক্ষাৎ

১

ঢাকা-৮ আসনে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

কাউখালীর প্রবীণ আলেম মাওলানা আবু বকর ছিদ্দিকের ইন্তেকাল, দাফন সম্পন্ন

৩

নেছারাবাদে ক্রয়কৃত জমি দখলের বাধা দেওয়ায় গণঅধিকার পরিষদ নেতার ওপর হামলা

৪

শ্রীনগরে ধ্রুব মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় বাঘড়া ব্রাদার্স ইউনিয়ন চ্যাম্পিয়ন

৫

লৌহজংয়ে ‘নাতি’ রাকিবের গোলে হাওলাদার ট্রেডার্সের দুর্দান্ত জয়

৬

ফরিদপুরের সালথায় এসআরবি -এর অভিযান   ১৪ লক্ষ টাকা মূল্যমানের ৪৮০ বোতল স্কাফ ও উইনসেরেক্স সিরাপসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৭

দক্ষ, আধুনিক ও পেশাদার পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

৮

নেছারাবাদে ফ্রি চক্ষু শিবিরে ২১৯ রোগীর চিকিৎসা, ৯২ জনকে ফ্রি চশমা ও অপারেশনের জন্য নির্বাচিত ১৮ জন

৯

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে কুষ্টিয়ায় বৃষ্টি ও মেঘলা আকাশ, কৃষকদের সতর্ক থাকার পরামর্শ !

১০

আমতলীতে সাত মামলার আসামি চম্পা গ্রেপ্তার

১১

পদ্মা সেতুর পিলার এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন ইউএনও

১২

নেছারাবাদে শীতলা মন্দিরের জমি দখলের মিথ্যা প্রচার ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

মারুফের পর মিলল রাসেলের মরদেহ, পদ্মায় প্রাণ গেল দুই পর্যটকের

১৪

অবশেষে, কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১-দলীয় ঐক্যের সমাবেশের বিশাল প্রস্তুতি প্রশাসনের মধ্যস্থতায় বিকল্প ভেন্যু নির্ধারণ; ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে লংমার্চের সমাপনী সমাবেশ

১৫

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আ.লীগের লগি-বৈঠার তাণ্ডব ও হ.ত্যা.কা.ণ্ডে.র প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৬

রামগড়ে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ

১৭

পিরোজপুরের ​নেছারাবাদের মাহমুদকাঠি বাজারে খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণ, নারিকেল গাছ রোপণ! ‎​

১৮

পিরোজপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে ভাণ্ডারিয়ার সরকারি কর্মকর্তা ও সুধীজনের মতবিনিময়

১৯

রাউজানে প্রবাসীর পরিবারকে হত্যার পর লাশ গুমের হুমকির অভিযোগ

২০

Design & Developed by: BD IT HOST