মোঃ স্বপন বেপারী
২৮ অক্টোবর ২০২৬, ৪:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মারুফের পর মিলল রাসেলের মরদেহ, পদ্মায় প্রাণ গেল দুই পর্যটকের

 

মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া প্রান্তের পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে নদীতে নিখোঁজ পর্যটক রাসেলের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৩-৪ কিলোমিটার দূরে ঘোড়দৌড় সাবেক উপজেলা পরিষদের মসজিদ সংলগ্ন পদ্মা নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে নিখোঁজ মারুফের (২২) মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে ঢাকার খিলগাঁও থেকে অফিস ট্যুরে আসা আটজন পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে মাওয়া প্রান্তে পদ্মা নদীর ডুবু চড়ে গোসল করতে নামে। এ সময় গোসলের এক পর্যায়ে পদ্মায় নিখোঁজ হন রাসেল (৪০) ও মারুফ (২২) নামে দুই ব্যক্তি।

খবর পেয়ে মুন্সীগঞ্জের ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড, নৌপুলিশ ওই দিন বিকেলেই নিখোঁজদের সন্ধানে পদ্মা নদীতে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের ডুবুর দল পদ্মার তলদেশে সন্ধান শুরু করে। না পেয়ে সন্ধ্যায় উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়। মঙ্গলবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও নৌপুলিশ। দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলের কাছাকাছি পদ্মায় মারুফের মরদেহ ভেসে উঠলে নৌপুলিশ মরদেহ উদ্ধার করে।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ (আইসি) মামুন খসরু বলেন, সকালে রাসেলের মরদেহ উদ্ধারের মাধ্যমে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মারুফের মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মা সেতুর পিলার এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন ইউএনও

১

নেছারাবাদে শীতলা মন্দিরের জমি দখলের মিথ্যা প্রচার ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

২

মারুফের পর মিলল রাসেলের মরদেহ, পদ্মায় প্রাণ গেল দুই পর্যটকের

৩

অবশেষে, কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১-দলীয় ঐক্যের সমাবেশের বিশাল প্রস্তুতি প্রশাসনের মধ্যস্থতায় বিকল্প ভেন্যু নির্ধারণ; ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে লংমার্চের সমাপনী সমাবেশ

৪

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আ.লীগের লগি-বৈঠার তাণ্ডব ও হ.ত্যা.কা.ণ্ডে.র প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

৫

রামগড়ে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ

৬

পিরোজপুরের ​নেছারাবাদের মাহমুদকাঠি বাজারে খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণ, নারিকেল গাছ রোপণ! ‎​

৭

পিরোজপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে ভাণ্ডারিয়ার সরকারি কর্মকর্তা ও সুধীজনের মতবিনিময়

৮

রাউজানে প্রবাসীর পরিবারকে হত্যার পর লাশ গুমের হুমকির অভিযোগ

৯

পিরোজপুরের নেছারাবাদে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

১০

দুই দিন পর পদ্মা থেকে উঠল মারুফের মরদেহ, অধরা রাসেল

১১

লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা

১২

খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৩

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১৪

সাংবাদিকদের নিয়ে পুলিশ প্রধানের মন্তব্যে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিআরজেইউ

১৫

পাংশায় পদ্মার নালে ফিতা ধুতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

১৬

বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে জি এম কাদেরের নিন্দা ও ক্ষোভ

১৭

পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ ও হংকংয়ের সহযোগিতার সুযোগ নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক

১৮

নেছারাবাদের বলদিয়ায় ভাঙনের মুখে শিক্ষক-শিক্ষার্থীদের একমাত্র পথ: চরম দুর্ভোগে গগন গ্রামের মানুষ

১৯

পিরোজপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, এলাকায় চরম উত্তেজনা

২০

Design & Developed by: BD IT HOST