‎মো: গোলাম আযম আছলাম, ​পিরোজপুর জেলা প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নেছারাবাদের বলদিয়ায় ভাঙনের মুখে শিক্ষক-শিক্ষার্থীদের একমাত্র পথ: চরম দুর্ভোগে গগন গ্রামের মানুষ

 

 

 

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গগন গ্রামটি যেন অবহেলা আর দুর্ভাগ্যের অপর নাম। এক জেলার শেষ প্রান্তে, উপজেলার শেষ প্রান্তে, ইউনিয়নের শেষ প্রান্তে এবং ওয়ার্ডের ঠিক শেষ সীমানায় অবস্থিত এই গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে চরম অবহেলার শিকার। এর মধ্যে গগন গ্রামের আমিনুলের খেয়াঘাট থেকে আলহাজ্ব আব্দুর রহমান ডিগ্রি কলেজ পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটি নদী ভাঙনের কবলে পড়ে এখন বিলীন হওয়ার উপক্রম হয়েছে।
‎​খোঁজ নিয়ে জানা গেছে, নদী ভাঙনের মুখে পড়া এই রাস্তাটি এলাকাবাসীর চলাচলের একমাত্র প্রধান ভরসা। বিশেষ করে প্রতিদিন এই পথ দিয়েই এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী ঝুঁকি নিয়ে যাতায়াত করে। রাস্তাটির গুরুত্ব বোঝাতে গিয়ে স্থানীয়রা জানান, এই একটিমাত্র পথ দিয়ে ১টি কলেজ, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি প্রাথমিক বিদ্যালয় এবং ৩টি মাদ্রাসার শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াত করে থাকে। এ ছাড়া গগন গ্রামের সর্বস্তরের মানুষ তাদের নিত্যদিনের বাজারঘাট ও চলাচলের জন্য ঐতিহ্যবাহী বৈঠাকাটা বাজারে যাতায়াত করেন এই রাস্তাটি দিয়েই।
‎​কিন্তু বর্তমানে নদী ভাঙনের তীব্রতায় রাস্তাটির বিভিন্ন অংশ ভেঙে নদীগর্ভে বিলীন হতে শুরু করায় যোগাযোগ ব্যবস্থা চরমভাবে ব্যাহত হচ্ছে। যেকোনো মুহূর্তে সম্পূর্ণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। এতে কোমলমতি শিক্ষার্থীসহ সাধারণ মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়ার উপক্রম হয়েছে।
‎​স্থানীয় ভুক্তভোগী ও এলাকাবাসীর আকুল আবেদন, জরুরি ভিত্তিতে ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত রাস্তাটি দ্রুত সংস্কার করে গগন গ্রামের মানুষকে চরম দুর্ভোগ থেকে রক্ষা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
‎
‎
‎
‎
‎

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ ও হংকংয়ের সহযোগিতার সুযোগ নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক

১

নেছারাবাদের বলদিয়ায় ভাঙনের মুখে শিক্ষক-শিক্ষার্থীদের একমাত্র পথ: চরম দুর্ভোগে গগন গ্রামের মানুষ

২

পিরোজপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, এলাকায় চরম উত্তেজনা

৩

নালিতাবাড়ীতে হিন্দু ধর্মাবলম্বীর ইসলাম ধর্ম গ্রহন

৪

লৌহজংয়ে অসুস্থ গরু বিক্রির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগ

৫

সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদযাপিত হলো দুর্গাপূজা: স্বরাষ্ট্রমন্ত্রী

৬

কুমারভোগের মাঠে ফুটবল উত্তেজনা ব্রাদার স্পোর্টিং ক্লাবকে হারিয়ে জয়ের উল্লাসে নিউজ বাংলা

৭

পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ পরিবেশ প্রতিমন্ত্রীর

৮

ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ

৯

ময়মনসিংহের গৌরীপুরে ৫নং সহনাটি ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন সম্পন্ন: নেতৃত্বের প্রশংসায় ভাসছেন ডা. এ বি সিদ্দিক

১০

রাজৈরে ইতালি প্রবাসীর জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

১১

আমতলীতে চুরি-ডাকাতি, মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাং দমনে গ্রাম পুলিশকে বিশেষ নির্দেশনা

১২

কার্যকর পুলিশি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করছি  —খুলনায় আইজিপি

১৩

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৮ম বৈঠক অনুষ্ঠিত

১৪

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে

১৫

পটিয়ায় জাতীয় পার্টির উপজেলা দিবস উদযাপন: দল’কে শক্তিশালী করার আহ্বান

১৬

ডেঙ্গুতে স্কুল ছাত্রীর মৃত্যু

১৭

রাজৈরে ছিনতাইকারীর ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

১৮

শ্রীনগরে রক্তের বন্ধনে বিক্রমপুরের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

১৯

আমতলীতে পুলিশের বিশেষ অভিযান, আটক ১১

২০

Design & Developed by: BD IT HOST