রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের মাছ বাজারের মোড়ে ছিনতাইকারীর ধাক্কায় মির্জন শেখ (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে । জানা যায় , আজ শনিবার সকাল ৮ ঘটিকার সময় একজন ছিনতাইকারী নির্জন শেখ এর কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট ও টাকা ছিনতাই করে নিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় । এতে সে অজ্ঞান হয়ে পড়লে বাজারের লোকজন তাকে রাজৈর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন । ডাক্তার জানান , স্ট্রোকে তার মৃত্যু হয়েছে । মৃত মির্জন শেখের বাড়ি রাজৈর উপজেলার বৌলগ্রামে । ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় টেকেরহাটের দোকানদারগণ ছিনতাইকারীকে ধরে ফেলে । তার নাম হাসিবুল , সে একই উপজেলার দারাদিয়া গ্রামের ইলিয়াস খাঁর ছেলে ।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST