মুন্সীগঞ্জের লৌহজং ও শ্রীনগর উপজেলায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন নির্বিঘ্ন রাখতে যৌথ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী এ অভিযানে প্রায় ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ ও ১৮ জন জেলেকে আটক করা হয় এবং ৪ থেকে ৫ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে।
অভিযানের মূল লক্ষ্য মা ইলিশের অবাধ প্রজনন নিশ্চিত করা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করা। প্রজনন মৌসুমে ইলিশ আহরণ বন্ধ রাখতে প্রশাসনের এ ধরনের তৎপরতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল।
সংশ্লিষ্টদের মতে শুধু অভিযান পরিচালনা করলেই হবে না, মা ইলিশ শিকার বন্ধে নদীতে নিয়মিত নজরদারি, অবৈধ কারেন্ট জালের ব্যবহার রোধ এবং জেলেদের মধ্যে সচেতনতা বাড়ানোও জরুরি।
এ বিষয়ে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু বলেন, আমরা মা ইলিশ রক্ষায় প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে আসছি।
মা ইলিশ সংরক্ষণ এবং ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে লৌহজং ও শ্রীনগর এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল। তাঁদের প্রত্যাশা, প্রশাসনের নিয়মিত নজরদারি ও জনসচেতনতার মাধ্যমে ইলিশের প্রজনন সুরক্ষিত হবে এবং দেশের জাতীয় সম্পদ ইলিশের উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST