মহিউদ্দিন তালুকদার নেত্রকোনা প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন,  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 

​

 

শনিবার (১৭ অক্টোবর) সকালে নেত্রকোণা জেলা শহর ও দুর্গাপুরে পৃথকভাবে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি থেকে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহত সাংবাদিকের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
​সকাল সাড়ে ১১টার দিকে নেত্রকোণা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী। সাধারণ সম্পাদক মাহাবুবুর কিবরিয়া চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য দেন সাংবাদিক সঞ্জয় সরকার, শফিকুল ইসলাম, মির্জা হৃদয় সাগর, গোলাম কিবরিয়া সোহেল, আবুল কালাম, মহিউদ্দিন তালুকদার তানজিলা শাহ রুবি, সাংবাদিক আসাধ, সোহেল খান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সমন্বয়ক প্রীতম সোহাগ। ​একই সময়ে দুর্গাপুর পৌরসভার প্রেসক্লাব মোড়ে অন্য একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। দুর্গাপুর প্রেসক্লাবের সহসভাপতি মো. মোহন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সাবেক সভাপতি রফিকুল ইসলাম, নির্মলেন্দু সরকার, যমুনা টিভির কামাল হোসাইন, প্রথম আলোর পল্লব চক্রবর্তী, আজকের পত্রিকার সাইফুল আরিফ জুয়েল, ডিবিসির রাকিবুল ইসলাম, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সৈকত সরকার ও ৭১ টিভির রাজেশ গৌড়।
​সমাবেশ শেষে দুর্গাপুরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন অংশ গ্রহণকারীরা। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে।

​বক্তারা বলেন, সাংবাদিক আলিফ হত্যার পেছনে কারা জড়িত তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উন্মোচন করতে হবে। একই সঙ্গে সাংবাদিক হত্যার বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে সাংবাদিকদের নিরাপত্তা জোরদার করার দাবি জানান তাঁরা। বক্তারা আলিফের স্ত্রী ও দুই শিশুর ভবিষ্যৎ নিরাপত্তা ও ভরণপোষণের দায়িত্ব নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
​উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া আটটার দিকে দুর্গাপুর উপজেলার তেলনজিয়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন রূপসী বাংলা টিভির প্রতিনিধি লুৎফুজ্জামান ফকির আলিফ। এ ঘটনায় শুক্রবার রাতে তাঁর স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে আটজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
​দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিগঞ্জের উত্তর গাজীনগরে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১

আমতলীতে চাওড়া নদীর কচুরিপানা অপসারণ বন্ধ কেন, জানতে চেয়ে জনতার সমাবেশ এক মাস ধরে বন্ধ পরিষ্কারকাজ, দ্রুত অপসারণের দাবি এলাকাবাসীর

২

শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে যুবকদের আলোচনা সভা

৩

ঝিনাইদহ ডিসি অফিস এখন বিএনপির কার্যালয়: জামায়াত

৪

উল্লাপাড়ায় সরকারি মাঠ দখলের অভিযোগ ‘মিথ্যা সংবাদ’- দাবি জামায়াতের

৫

ঝিনাইদহে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ

৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ার নওকৈর গ্রামে জমি চাষকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার চেষ্টা

৭

গজরা ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হলে ১২ দফা কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার শাহ আলম লস্করের

৮

নড়াইলে বিআরটিএর সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

৯

নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন,  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১০

শ্রীনগরে শারদীয় দুর্গোৎসব শুরু

১১

উত্তর মান্দারতলী বায়তুল জান্নাত জামে মসজিদের মুসল্লিদের কাছে চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান মিরানের দোয়া প্রার্থনা

১২

ঢাকা মেডিকেলে চীনের সহযোগিতায় ১০০টি ছানি অস্ত্রোপচার সম্পন্ন

১৩

৫ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত, ঢাকার আকাশ থাকবে মেঘলা

১৪

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে: রিজভী

১৫

টিসিবির ডিও তুলতে ঘুষ দাবির অভিযোগ, চেয়ারম্যানের কাছে ডিলারদের লিখিত অভিযোগ

১৬

মতলব উত্তরের নবাগত ওসির সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ মাদক ও কিশোর গ্যাং দমনে সহযোগিতার আশ্বাস

১৭

সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে — পরিবেশমন্ত্রী

১৮

মেহেরপুরে বাবাকে হত্যার অভিযোগ, পুলিশের হাতে ধরা দিলেন ছেলে

১৯

নেছারাবাদে নিখোঁজ বিপুল সিকদারের মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

২০

Design & Developed by: BD IT HOST