মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার
১০ অক্টোবর ২০২৬, ৫:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখায় পারিবারিক বিরোধ মেটাতে গিয়ে খুন হলেন তালই, অভিযুক্ত পুত্রার হাতে

 

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মেয়ের শ্বশুরবাড়ির পারিবারিক বিরোধ মীমাংসা করতে গিয়ে জামাতার ভাইয়ের হাতে খুন হয়েছেন আব্দুর রহমান (৬৮) নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার গল্লাসাঙ্গন গ্রামের ছাতুরপার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান সম্পর্কে অভিযুক্ত ওমর ফারুকের ফুফা ও তালই হন।
নিহত আব্দুর রহমান সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা আরেঙ্গাবাদ গ্রামের মৃত হাজী ইসরাক আলীর ছেলে। অভিযুক্ত ওমর ফারুক তাঁর সম্বন্ধির ছেলে এবং মেয়ের জামাতার ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, বড়লেখার গল্লাসাঙ্গন গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে ও কাতারপ্রবাসী মুন্না আহমদের সঙ্গে আব্দুর রহমানের এক মেয়ের বিয়ে হয়। দীর্ঘদিন ধরে মেয়ের শ্বশুরবাড়িতে পারিবারিক বিরোধ চলছিল। এ বিরোধ মীমাংসার উদ্দেশ্যে বৃহস্পতিবার রাতে আব্দুর রহমান সেখানে যান।

এ সময় পূর্বশত্রুতার জেরে ওমর ফারুক দা দিয়ে আব্দুর রহমানকে অতর্কিতভাবে কুপিয়ে গুরুতর জখম করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার দুপুরে ঘটনাস্থল মৃত তোতা মিয়ার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। বাড়িটি জনমানবশূন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ঘটনার পর থেকে বাড়ির লোকজনের অনুপস্থিতির বিষয়টিও স্থানীয়ভাবে আলোচনায় আসে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান শুক্রবার বিকেলে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় যোগাযোগ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ দাফনের পর পরিবারের সদস্যরা এ ঘটনায় মামলা করবেন বলে জানিয়েছেন।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত, পিএইচডিধারী ও প্রবীণ শিক্ষকদের সম্মাননা প্রদান

১

আমতলী চৌরাস্তায় ট্রাফিক পুলিশ বক্স নেই, রোদ-বৃষ্টিতে ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন

২

শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে——–পরিবেশমন্ত্রী

৩

নেছারাবাদে ভুয়া ঠিকানা ও ব্র্যান্ডে ভেজাল আইসক্রিম-শিশু খাদ্যের রমরমা ব্যবসা।। ‎​ঝুঁকিতে কোমলমতি শিশুদের স্বাস্থ্য, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি

৪

সিলেটে খাস ও চা বাগানের জমি দখলের নেপত্যে “হাফিজ ইসহাক” বহাল তবিয়তে অবৈধ স্থাপনা

৫

বড়লেখায় পারিবারিক বিরোধ মেটাতে গিয়ে খুন হলেন তালই, অভিযুক্ত পুত্রার হাতে

৬

মৌলভীবাজার ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী শামীম আহমেদের দোয়া ও আশীর্বাদ কামনা

৭

মুন্সীগঞ্জের গোয়ালীমান্দ্রায় ৩০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৮

মীরকাদিমে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা, ১৩ মণ্ডপে বিএনপির উপহার

৯

সুনামগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনতাই, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা

১০

শ্রীনগর বাঘড়ায় সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

১১

আগের সরকারের পথে হাঁটলে বর্তমান সরকারকেও একই পরিণতির মুখে পড়তে হতে পারে— পিরোজপুরে রুকন সম্মেলনে অ্যাড. হেলাল

১২

মতলব উত্তরে বৈদ্যনাথপুরে বাড়ি বাড়ি গিয়ে শাহ্ আলম লস্করের গণসংযোগ সরকারি সম্মানী ও ব্যক্তিগত তহবিল থেকে রাস্তাঘাট উন্নয়ন ও জনকল্যাণে ব্যয়ের ঘোষণা

১৩

সন্দেহের বশে কাউকে ‘বাংলাদেশি’ তকমায় দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্টের বিচারক

১৪

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৫

কানাডার স্বপ্ন বিক্রির আড়ালে প্রতারণার ভয়ংকর বাজার

১৬

পূর্বধলার ঘাগড়ায় অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান, ড্রেজার মেশিন জব্দ

১৭

নজরুলের চেতনায় তারুণ্যের উচ্ছ্বাস নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৮

শিবিরের নবীনবরণ ঠেকাতে কলেজে তালা, রাস্তায় শিবিরের অনুষ্ঠান

১৯

নেত্রকোনা থেকে সরাসরি কক্সবাজার ও সাতক্ষীরা রুটে নতুন দূরপাল্লার বাস চলাচল শুরু

২০

Design & Developed by: BD IT HOST