মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘাড়া স্বরূপ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয় সম্মুখে,
আলমাসের ওয়ার্কশপ সংলগ্ন রাস্তাটি সংস্কারের দাবিতে,
৯ অক্টোবর ২০২৬ বিকেল পাঁচটায় মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
উক্ত মানববন্ধনে সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন ।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন,, শেখ হামিদুর রহমান ,নাঈম মোহাম্মদ ইসলাম ,সুমন খান ,রনি ফকির ,মোহাম্মদ মিলন খন্দকার ,মোঃ মাসুর রহমান পলাশ ,মিঠু মোড়ল ,মোঃ হোসেন আলী ,মোহাম্মদ গোলাম মোস্তফা মোল্লা ,মোঃ মোতালেব ,মোহাম্মদ আলী ,মিলন বেপারী ,রায়হান উদ্দিন ,সিদ্দিক মোল্লা ,আবু তালেব মোল্লা ,সুলতান বেপারী প্রমুখ ,
বক্তাগণ তাদের বক্তব্যে ,দীর্ঘদিন যাবত সড়কটি সংস্কার না করায় সড়কটির ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে ।
একটুখানি বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় ।
এ জলাবদ্ধতার মধ্য দিয়ে শত শত শত শত বিদ্যালয়গামী শিক্ষার্থী ,পথচারী ,যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হয় ।
বর্তমানে সড়কটি ব্যবহারে অনুপযোগী হয়ে পড়ায় যানবাহন চলাচলের ফলে মাঝে মধ্যে সড়ক দুর্ঘটনা ঘটে ।
মানববন্ধন উপস্থিত বক্তারা অনতিবিলম্বে রাস্তাটি সংস্কারের ব্যাপারে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয় ,উপজেলা প্রশাসন ,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অনতিবিলম্বে সড়কটির সংস্কারের উদ্যোগ নিতে সুদৃষ্টি কামনা করেছেন ।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST