ঝিনাইদহের মহেশপুরে ট্রাকের চাপায় রিওন হোসেন (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলা কাটাখালি এলাকায় ঘটনাটি ঘটে । তিনি মহেশপুর উপজেলায় ফতেপুর ইউনিয়ন কৃষ্ণচন্দ্রপুর গ্রামের রেজাউল ইসলাম মিন্টু মেম্বারের ছেলে ।
পুলিশ সূত্রে যায়, সন্ধ্যায় মোটরসাইকেলে করে কালীগঞ্জে মোবাইল ফোন কিনতে যান রিওন। তারপর রাতে বাড়ি ফেরার পথে কাটাখালী এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই রিওন হোসেনের মৃত্যু হয়।
মহেশপুর (ওসি) আজাদ রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST