এসআরবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ০৭/১০/২০২৬ তারিখ সকাল অনুমান ০৯:৪৫ ঘটিকায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকা হতে মাদকসহ মাদক চক্রের ০২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এসআরবি-১০।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্প, মুন্সীগঞ্জের একটি চৌকস আভিযানিক দল অদ্য ০৭/১০/২০২৬ তারিখ সকাল অনুমান ০৯:৪৫ ঘটিকায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন কামারখোলা এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত আভিযানিক দল মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন কামারখোলা এলাকায় রাস্তার ওপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক যানবাহনে তল্লাশি পরিচালনা করে। এ সময় একটি মোটরসাইকেল তল্লাশি করে ৮৫ (পঁচাশি) পিস ইয়াবা, যার আনুমানিক বাজার মূল্য ২৫,৫০০/- (পঁচিশ হাজার পাঁচশত টাকা), সহ দুইজন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিদ্বয়ের নাম ১। মোঃ ইমরান মৃধা (৩৫), পিতা- মৃত সেন্টু মৃধা ও ২। শাহিদা আক্তার স্বপ্না (৩৫), স্বামী-জাকির হোসেন, উভয় সাং-বেজগাঁও, থানা- শ্রীনগর, জেলা- মুন্সিগঞ্জ বলে জানা যায়। এ সময় আটককৃত ব্যক্তির নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৪,৫০০/- (চার হাজার পাঁচশত টাকা) ও ০৩টি মোবাইল ফোন এবং মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবা’সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এসআরবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। এসআরবি-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST