‎মো: গোলাম আযম আছলাম, পিরোজপুর জেলা প্রতিনিধি
৭ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নেছারাবাদে কাঠবোঝাই ভ্যান উল্টে বাবা নিহত, শিশু সন্তানের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী ও প্রশাসন

 

 

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় কাঠবোঝাই ভ্যানগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চাপা পড়ে স্বপন নামের এক ভ্যানচালক বাবা নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় তার চার বছরের একমাত্র শিশুসন্তান গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
‎
‎​আজ বুধবার (৭ অক্টোবর) দুপুরে মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুরের নির্দেশনায় নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ী ৫ নম্বর ওয়ার্ডে নিহতের বাড়িতে পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আশিক আহম্মেদ। এ সময় তিনি নিহতের পরিবারের খোঁজখবর নেন এবং প্রতিমন্ত্রীর পক্ষ থেকে ২০ হাজার ও প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার—মোট ৪০ হাজার টাকা নগদ সহায়তা নিহতের বাবার হাতে তুলে দেন।
‎
‎​বলদিয়া ইউনিয়নের প্রশাসক বশির আহম্মেদ,
‎​উপজেলা প্রকৌশলী জনাব রাইসুল ইসলাম,
‎​সোনালী ব্যাংক স্বরূপকাঠি শাখার ম্যানেজার দৃপেন্দ্র নাথ মন্ডল, ​ইউনিয়ন ভূমি কর্মকর্তা (তহসিলদার) মো. মিজানুর রহমান জুয়েল, বিন্না ইয়ংমেন্স ক্লাবের সভাপতি রিয়াদুল ইসলাম
‎​সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
‎
‎​পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মাননীয় প্রতিমন্ত্রীর নির্দেশেই তারা এই শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন। ইউনিয়ন প্রশাসকের পক্ষ থেকেও পরিবারটির পাশে থাকার জোরালো আশ্বাস দেওয়া হয় এবং শিশুটির চিকিৎসাসহ পরবর্তীতে আরও সাহায্য-সহযোগিতা করা যায় কি না, সে বিষয়ে সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে বলে জানানো হয়।
‎​
‎এর আগে গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) নেছারাবাদ উপজেলায় কাঠবোঝাই ভ্যানগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চাপা পড়ে ঘটনাস্থলেই ভ্যানচালক স্বপন নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা চার বছরের শিশুসন্তানটি গুরুতর আহত হয়। প্রথমে তাকে নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্স, এরপরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে ঢাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে শিশুটি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
‎

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু নীতি ও পরিকল্পনাকে কার্যকর প্রকল্প, অর্থায়ন ও পরিমাপযোগ্য ফলাফলে রূপ দিতে হবে: পরিবেশ মন্ত্রী

১

তাহিরপুরে ক্রিকেটের বল নিয়ে ৫ গ্রামের সংঘর্ষ, আহত ২০, বাড়িতে অগ্নিসংযোগ

২

গজরায় নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন শাহ্ আলম লস্কর আমুয়াকান্দি সামাজিক কবরস্থানে যাতায়াতের দুর্ভোগ লাঘব

৩

শ্রীনগর পাইলট হাই স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

৪

ঝিনাইদহে মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

৫

নেছারাবাদে কাঠবোঝাই ভ্যান উল্টে বাবা নিহত, শিশু সন্তানের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী ও প্রশাসন

৬

শ্রীনগরে ইলিশের দোকানে ক্রেতাদের ভিড়

৭

মুন্সিগঞ্জ শ্রীনগর হতে ৮৫ পিস ইয়াবা’সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

৮

পদ্মা সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

৯

শ্রীনগরে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন

১০

দুর্গাপুর ও ভবানীপুর সীমান্ত এলাকায় তথ্য সংগ্রহ করতে গিয়ে হেনস্থার শিকার সংবাদকর্মী আমান উল্লাহ

১১

শিশুর মন বুঝে শিক্ষা,বৃত্তিতেও সাফল্য আন নাজাত মডেল মাদ্রাসার

১২

নালিতাবাড়ী সীমান্ত থেকে নিষিদ্ধ মদ উদ্ধার

১৩

পিরোজপুরে কাঠবোঝাই ভ্যান উল্টে চালক বাবা নিহত, ৪ বছরের শিশু গুরুতর আহত

১৪

জেএসএসের অভিষেক প্রস্তুতি ও কমিটি গঠন, প্রতিষ্ঠাতা আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া

১৫

পটিয়া চক্রশালা স্কুলে আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি

১৬

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূ জেসমিন হত্যা মামলার প্রধান আসামি মানিক হালদারকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ‎

১৭

মতলব উত্তরে ১৬টি জাল ১ হাজার টাকার নোটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৮

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূ জেসমিন হত্যা মামলার প্রধান আসামি মানিক হালদারকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

১৯

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

২০

Design & Developed by: BD IT HOST