ইচ এম রাহুল , ঝিনাইদহ সংবাদদাতা
৬ অক্টোবর ২০২৬, ৩:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিশুর মন বুঝে শিক্ষা,বৃত্তিতেও সাফল্য আন নাজাত মডেল মাদ্রাসার

 

 

ঝিনাইদহ শহরের আদর্শপাড়ার বকুলতলায় অবস্থিত আন নাজাত মডেল মাদ্রাসা শিশুর মনোবিকাশ, চরিত্র গঠন ও দক্ষতা উন্নয়নের পাশাপাশি আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে ব্যতিক্রমী শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। এটি একটি অলাভজনক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, যা আন নাজাত ট্রাস্টিবোর্ডের মাধ্যমে পরিচালিত হচ্ছে।
২০২২ সালে শিক্ষা কার্যক্রম শুরু করা প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্লে, নার্সারি, কেজি থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত প্রায় ৩০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ফজলুল হক লিটু এবং একাডেমিক পরিচালক মনিরুল ইসলাম।
প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমে শিশুর বয়স, মানসিক বিকাশ, মনোযোগ ও শেখার ধরনকে গুরুত্ব দেওয়া হচ্ছে। Child Psychology-based Learning, Brain Development Program ও Activity-based Learning-এর পাশাপাশি Spoken English ও Spoken Arabic, কুরআন-হাদিস, ইসলামি মূল্যবোধ, নৈতিকতা ও চরিত্র গঠনের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
শিক্ষার্থীদের মনোযোগ, স্মৃতিশক্তি ও চিন্তাশক্তি বাড়াতে বিভিন্ন গেম ও কার্যক্রমভিত্তিক অনুশীলন করানো হয়। পাশাপাশি শিক্ষকদের Child Psychology, Effective Class Taking ও Lesson Planning বিষয়ে প্রশিক্ষণের উদ্যোগ রয়েছে। অভিভাবকদের সম্পৃক্ত করতে আয়োজন করা হয় Parenting Workshop।
শিক্ষার্থীদের ফলাফলও প্রতিষ্ঠানটির সাফল্যের চিত্র তুলে ধরছে। ২০২৬ সালের ইবতেদায়ি সরকারি বৃত্তি পরীক্ষায় ৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৮ জনই সরকারি বৃত্তি লাভ করেছে। এছাড়া জেলার প্রথম মাদ্রাসা হিসেবে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সদস্য হয়ে জেনারেল স্কুলের সঙ্গে বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে এ বছর ৮৯ জন শিক্ষার্থীর মধ্যে ৬৩ জন মেধাবৃত্তি লাভ করেছে।
অভিভাবক আক্তারুজ্জামান বলেন, পড়াশোনার পাশাপাশি সন্তানদের নৈতিকতা ও আচরণগত উন্নয়নে এখানে গুরুত্ব দেওয়া হয়। এতে আমরা সন্তুষ্ট।
অভিভাবক আসাদুল ইসলাম বলেন, শিক্ষকদের আন্তরিকতা ও শিশুদের প্রতি যত্নশীল আচরণ আমাদের ভালো লাগে। সন্তানদের শেখার আগ্রহও বেড়েছে।
শিক্ষার্থী আফরা মেহজাবিন বলে, মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কার্যক্রম করতে ভালো লাগে। শিক্ষকরা আমাদের খুব যত্ন নিয়ে পড়ান।
শিক্ষার্থী কাজী সালমান বলে, এখানে পড়াশোনা করতে আমার ভালো লাগে। খেলাধুলা ও বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে অনেক কিছু সহজে শেখানো হয়।
আন নাজাত ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান ফজলুল হক লিটু বলেন, শিশুদের শুধু পরীক্ষামুখী শিক্ষা নয়, নৈতিকতা ও মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।
একাডেমিক পরিচালক মনিরুল ইসলাম বলেন, প্রতিটি শিশুর শেখার ধরন আলাদা। তাই শিশুর মনস্তত্ত্ব বুঝে আনন্দময় পরিবেশে শিক্ষা দেওয়ার চেষ্টা করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন

১

দুর্গাপুর ও ভবানীপুর সীমান্ত এলাকায় তথ্য সংগ্রহ করতে গিয়ে হেনস্থার শিকার সংবাদকর্মী আমান উল্লাহ

২

শিশুর মন বুঝে শিক্ষা,বৃত্তিতেও সাফল্য আন নাজাত মডেল মাদ্রাসার

৩

নালিতাবাড়ী সীমান্ত থেকে নিষিদ্ধ মদ উদ্ধার

৪

পিরোজপুরে কাঠবোঝাই ভ্যান উল্টে চালক বাবা নিহত, ৪ বছরের শিশু গুরুতর আহত

৫

জেএসএসের অভিষেক প্রস্তুতি ও কমিটি গঠন, প্রতিষ্ঠাতা আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া

৬

পটিয়া চক্রশালা স্কুলে আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি

৭

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূ জেসমিন হত্যা মামলার প্রধান আসামি মানিক হালদারকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ‎

৮

মতলব উত্তরে ১৬টি জাল ১ হাজার টাকার নোটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

৯

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূ জেসমিন হত্যা মামলার প্রধান আসামি মানিক হালদারকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

১০

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

১১

কালীগঞ্জে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্যসহ আটক ৬

১২

পিরোজপুরে ইভটিজিংয়ের প্রতিবাদের জেরে ছাত্রদল নেতাকে ডেকে নিয়ে কুপিয়ে জখম, থানায় অভিযোগ

১৩

‘আল্লাহর কাছে বিচার দিলাম…’ ১১ কাঠা জমির লাউ খেত নিমিষেই শেষ, নিঃস্ব বৃদ্ধ কৃষকের কান্না

১৪

পিরোজপুরের নেছারাবাদ শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের নিয়োগে বিতর্ক: নিষিদ্ধ সংগঠনের নেতার প্রাথমিক নির্বাচন নিয়ে প্রশ্ন

১৫

সংসার ভাঙার অভিযোগ মহিদুলের বিরুদ্ধে, স্বর্ণ-টাকা নারী নিয়ে উধাও

১৬

গজরায় শাহ আলম লস্করের বাড়ি বাড়ি গণসংযোগ ও উঠান বৈঠক ইউনিয়নকে আধুনিক ও সেবাবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয়

১৭

শ্রীনগরে অগ্রণী ব্যাংকে টাকা আমানত রেখে প্রতারণার শিকার গ্রাহকদের মানববন্ধন

১৮

মতলব উত্তরে শিকারীকান্দি তরুণ সংঘ ক্লাবের খাসি কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত

১৯

লৌহজংয়ে মালির অংক বাজারে হেরোইনসহ চারজন ডিবির হাতে গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST