এইচ এম রাহুল ঝিনাইদহ জেলা প্রতিনিধি
৫ অক্টোবর ২০২৬, ৩:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্যসহ আটক ৬

 

ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্যসহ আওয়ামী লীগ ও যুবলীগের ছয় নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

রোববার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার (৫ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার ২ নম্বর জামাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য নজরুল ইসলাম (৬০), বারোবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য মাঝদিয়া গ্রামের আবু জাফর হোসেন (৫৭), মোল্লাডাঙ্গা গ্রামের আশরাফুল হোসেন (৫৫), ১১ নম্বর রাখালগাছি ইউনিয়ন যুবলীগের সদস্য সামাউল ইসলাম ঠান্ডু (৫৭), একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কার্জন বিশ্বাস (৫০) এবং ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাফর হোসেন (৩৫)।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, রোববার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের দুটি মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের ছয় নেতা-কর্মীকে আটক করা হয়েছে। মামলাগুলোর তদন্তে তাদের নাম আসায় তাদের আটক করা হয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূ জেসমিন হত্যা মামলার প্রধান আসামি মানিক হালদারকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ‎

১

মতলব উত্তরে ১৬টি জাল ১ হাজার টাকার নোটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

২

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূ জেসমিন হত্যা মামলার প্রধান আসামি মানিক হালদারকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

৩

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

৪

কালীগঞ্জে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্যসহ আটক ৬

৫

পিরোজপুরে ইভটিজিংয়ের প্রতিবাদের জেরে ছাত্রদল নেতাকে ডেকে নিয়ে কুপিয়ে জখম, থানায় অভিযোগ

৬

‘আল্লাহর কাছে বিচার দিলাম…’ ১১ কাঠা জমির লাউ খেত নিমিষেই শেষ, নিঃস্ব বৃদ্ধ কৃষকের কান্না

৭

পিরোজপুরের নেছারাবাদ শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের নিয়োগে বিতর্ক: নিষিদ্ধ সংগঠনের নেতার প্রাথমিক নির্বাচন নিয়ে প্রশ্ন

৮

সংসার ভাঙার অভিযোগ মহিদুলের বিরুদ্ধে, স্বর্ণ-টাকা নারী নিয়ে উধাও

৯

গজরায় শাহ আলম লস্করের বাড়ি বাড়ি গণসংযোগ ও উঠান বৈঠক ইউনিয়নকে আধুনিক ও সেবাবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয়

১০

শ্রীনগরে অগ্রণী ব্যাংকে টাকা আমানত রেখে প্রতারণার শিকার গ্রাহকদের মানববন্ধন

১১

মতলব উত্তরে শিকারীকান্দি তরুণ সংঘ ক্লাবের খাসি কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত

১২

লৌহজংয়ে মালির অংক বাজারে হেরোইনসহ চারজন ডিবির হাতে গ্রেফতার

১৩

বিএমজেপির অঙ্গসংগঠন মাইনরিটি যুব পরিষদের ৫৭ সদস্যর কমিটি ঘোষণা

১৪

করিমগঞ্জ উপজেলা আনসার ভিডিপি অফিসার এর নেতৃত্বে বৃক্ষ রোপণ করা হয়

১৫

রাজবাড়ীতে উন্মুক্ত জলাশয়ে ৩৩৪ কেজি পোনা অবমুক্ত

১৬

দক্ষিণ বিন্না কাইলান্তরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের বরাদ্দকৃত ৩০ প্যাকেট দুধ চুরি, তোলপাড়

১৭

আজ মোকসেদা মমর জন্মদিন

১৮

শ্রীনগর ঢাকা দোহার সড়কে ইঞ্জিন চালিত রিক্সার সাথে নসিমনের মুখোমুখি সংঘর্ষ রিকশা চালক গুরুতর আহত

১৯

পায়রা বন্দরের বহরে যুক্ত হচ্ছে দেশীয় প্রযুক্তির ‘টিয়াখালী-৪

২০

Design & Developed by: BD IT HOST