‎মো: গোলাম আযম আছলাম, পিরোজপুর জেলা প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দক্ষিণ বিন্না কাইলান্তরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের বরাদ্দকৃত ৩০ প্যাকেট দুধ চুরি, তোলপাড়

 

 

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ১৪৮ নং দক্ষিণ বিন্না কাইলান্তরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত পুষ্টিকর দুধ চুরির এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ পেয়েছে। আস্ত কার্টন ভেঙে ৩০ প্যাকেট দুধ চুরির এই ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ও তোলপাড় সৃষ্টি হয়েছে।
‎
‎​বিবরণে জানা যায়, নিয়ম অনুযায়ী মাসের নির্দিষ্ট সময়ে শিক্ষার্থীদের মাঝে এই দুধ সরবরাহ করা হয়। ঘটনার দিন মাস শেষে স্টকে থাকা দুধ বিতরণ করতে গিয়ে শিক্ষকরা দেখতে পান, একটি কার্টনের নিচের অংশ খালি এবং বেশ কিছু প্যাকেট উধাও। পরবর্তীতে শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করলে দুধ চুরির চাঞ্চল্যকর এই তথ্য বেরিয়ে আসে।
‎
‎​এই ঘটনার সাথে স্থানীয় বিন্না ইয়ংমেন্স ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক নাদিম মাহমুদ ও তার বন্ধু রাশেদ জড়িত বলে জোরালো অভিযোগ উঠেছে। পুরো ঘটনার সাক্ষী হিসেবে রয়েছে চারজন শিশু শিক্ষার্থী এবং এক অভিভাবক। অভিযুক্তদের এমন ন্যক্কারজনক কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় এক বাসিন্দা বলেন, “কত বড় কলিজা, স্কুল থেকে ছোট ছোট বাচ্চাদের দুধ চুরি করে খায়!” ৩০ প্যাকেটের এই বড় ধরনের ঘাটতির কারণে আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নির্ধারিত দিনে স্কুলের শিশুদের দুধ বিতরণ করা সম্ভব হয়নি।
‎
‎এ বিষয়ে মুঠোফোনে অভিযুক্ত নাদিম মাহমুদের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, গত ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) ওই এলাকায় নৌকা বাইচ প্রতিযোগিতা ছিল। সে সময় তারা ওই স্কুলে মেহমানদের জন্য ফল কাটার সময় দুধের প্যাকেটগুলো দেখতে পান এবং সেখান থেকে কেবল তিনটি প্যাকেট তাঁরা খেয়েছেন। তবে ৩০ প্যাকেট দুধ খাওয়া বা সঙ্গে করে নিয়ে যাওয়ার বিষয়টি তিনি সম্পূর্ণ অস্বীকার করেন।
‎​
‎বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম জানান, “আজ সকালে দুধ বিতরণের পূর্বে কার্টন খুলতে গিয়ে দেখা যায় অনেকগুলো দুধের প্যাকেট নেই। বিষয়টি নিয়ে আমি উপজেলা শিক্ষা অফিসার স্যারকে সামনাসামনি বিস্তারিত জানাবো, তাই ফোনে কিছু বলিনি। বুধবার স্যারের সাথে কথা বলে তিনি যেভাবে নির্দেশনা দেবেন, আমি সেভাবেই পরবর্তী পদক্ষেপে এগোবো।”
‎
‎​এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মো. মঈনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি আমাকে এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। আমি হেডস্যারের কাছ থেকে বিস্তারিত জেনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
‎
‎

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করিমগঞ্জ উপজেলা আনসার ভিডিপি অফিসার এর নেতৃত্বে বৃক্ষ রোপণ করা হয়

১

রাজবাড়ীতে উন্মুক্ত জলাশয়ে ৩৩৪ কেজি পোনা অবমুক্ত

২

দক্ষিণ বিন্না কাইলান্তরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের বরাদ্দকৃত ৩০ প্যাকেট দুধ চুরি, তোলপাড়

৩

আজ মোকসেদা মমর জন্মদিন

৪

শ্রীনগর ঢাকা দোহার সড়কে ইঞ্জিন চালিত রিক্সার সাথে নসিমনের মুখোমুখি সংঘর্ষ রিকশা চালক গুরুতর আহত

৫

পায়রা বন্দরের বহরে যুক্ত হচ্ছে দেশীয় প্রযুক্তির ‘টিয়াখালী-৪

৬

পুষ্পধারাসহ একাধিক আবাসিক প্রকল্প ঘিরে অর্থপাচার-প্রতারণার অভিযোগ, তদন্তের দাবি

৭

নেছারাবাদে ৪ পিচ ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

৮

কাউখালীতে সন্ধ্যা নদীর তীব্র ভাঙন: চোখের পলকে বিলীন বসতভিটা ও বিদ্যুৎ লাইন, ৫ মন্দির ঝুঁকিতে

৯

লৌহজংয়ে কুলখানির আয়োজন ঘিরে সংঘর্ষ, পাল্টাপাল্টি মামলা: তদন্তে মেলেনি শ্লীলতাহানির প্রমাণ

১০

কুষ্টিয়া সদর উপজেলার মতি মিয়ার রেলগেটের পাশে এক বাঁশের সাঁকোই কয়েকটি পরিবারের ভরসা

১১

২৪-এর গণঅভ্যুত্থান: পরিবর্তনের প্রত্যাশা কি এখনও অপূর্ণ?

১২

নড়াইলে মাদক সংক্রান্ত বিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

১৩

ঝিনাইদহ ডিসি কোর্টের সামনে থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার

১৪

পটিয়ার মধ্য বড়লিয়ায় ঈদে মিলাদুন্নবী (দ.) ও ফাতেহা-ই-ইয়াজদাহুম অনুষ্ঠিত

১৫

শান্তিগঞ্জে সরকারি এজমালি ভূমিতে রাইস মিল স্থাপন ও পরিবেশ দূষণের অভিযোগ

১৬

লৌহজংয়ে ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১৭

উল্লাপাড়ায় রফিকুল ইসলাম খান নৌকা বাইচের ফাইনাল অনুষ্ঠিত, হাজারো দর্শনার্থীর ঢল

১৮

দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে মহিষখলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২৬ সম্পন্ন

১৯

শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST