‎মো: গোলাম আযম আছলাম, পিরোজপুর জেলা প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৬, ৫:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাউখালীতে সন্ধ্যা নদীর তীব্র ভাঙন: চোখের পলকে বিলীন বসতভিটা ও বিদ্যুৎ লাইন, ৫ মন্দির ঝুঁকিতে

 

 

 

পিরোজপুরের ​কাউখালী উপজেলার আমড়াজুড়ি ইউনিয়নের মধ্য সোনাকুর গ্রামে পাল পাড়ায় সন্ধ্যা নদীর তীব্র ভাঙনে মুহূর্তের মধ্যে বসতভিটা ও বিদ্যুৎ লাইন নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আকস্মিক এই ভাঙনে পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
‎
‎রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে সন্ধ্যা নদীর পশ্চিম তীরে এই ভাঙন শুরু হয়।
‎​স্থানীয় বাসিন্দা মনা মালোর বসতঘর চোখের পলকে নদীগর্ভে তলিয়ে গেছে। এছাড়া অমল পাল, পরিমল পাল, রবি মালো, বিপুল মালোসহ ১০-১২টি বসতবাড়ি বর্তমানে চরম ঝুঁকিতে রয়েছে। এর আগে একই এলাকার ২০-২২টি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে।
‎
‎​নদীর তীরবর্তী লোকনাথ মন্দির, কালী মন্দির, দুর্গা মন্দির, শীতল মন্দির ও গঙ্গা মন্দির মারাত্মক ভাঙন ঝুঁকির মুখে রয়েছে। আসন্ন দুর্গাপূজা উদ্‌যাপন নিয়ে সনাতন ধর্মাবলম্বীরা পড়েছেন চরম অনিশ্চয়তায়। ভিটেমাটি হারিয়ে গৃহহারা ও আতঙ্কে থাকা পরিবারগুলো অনাহারে-অর্ধাহারে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে।
‎​
‎খবর পেয়ে আমড়াজুড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা আইসিটি অফিসার মো. মেহেদী হাসান ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছেন। তিনি জানান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনা আক্তার একটি জেলা পর্যায়ের সভায় ব্যস্ত থাকায় তাকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
‎
‎
‎

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেছারাবাদে ৪ পিচ ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

১

কাউখালীতে সন্ধ্যা নদীর তীব্র ভাঙন: চোখের পলকে বিলীন বসতভিটা ও বিদ্যুৎ লাইন, ৫ মন্দির ঝুঁকিতে

২

লৌহজংয়ে কুলখানির আয়োজন ঘিরে সংঘর্ষ, পাল্টাপাল্টি মামলা: তদন্তে মেলেনি শ্লীলতাহানির প্রমাণ

৩

কুষ্টিয়া সদর উপজেলার মতি মিয়ার রেলগেটের পাশে এক বাঁশের সাঁকোই কয়েকটি পরিবারের ভরসা

৪

২৪-এর গণঅভ্যুত্থান: পরিবর্তনের প্রত্যাশা কি এখনও অপূর্ণ?

৫

নড়াইলে মাদক সংক্রান্ত বিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

৬

ঝিনাইদহ ডিসি কোর্টের সামনে থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার

৭

পটিয়ার মধ্য বড়লিয়ায় ঈদে মিলাদুন্নবী (দ.) ও ফাতেহা-ই-ইয়াজদাহুম অনুষ্ঠিত

৮

শান্তিগঞ্জে সরকারি এজমালি ভূমিতে রাইস মিল স্থাপন ও পরিবেশ দূষণের অভিযোগ

৯

লৌহজংয়ে ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

উল্লাপাড়ায় রফিকুল ইসলাম খান নৌকা বাইচের ফাইনাল অনুষ্ঠিত, হাজারো দর্শনার্থীর ঢল

১১

দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে মহিষখলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২৬ সম্পন্ন

১২

শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত

১৩

পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’

১৪

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার বন্ধে কঠোর হুঁশিয়ারি পরিবেশ প্রতিমন্ত্রীর

১৫

সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক মৌলভীবাজারের লতিফা নিলুফার পাপড়ি

১৬

রাস্তার ঝোঁপঝাড় পরিষ্কার করে প্রশংসিত মেম্বার প্রার্থী আব্দুস সালাম

১৭

ঝিনাইদহ কালীগঞ্জের ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন নারী যাত্রী

১৮

পরিকল্পিত সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালালে কঠোরভাবে প্রতিহত করা হবে- প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর এমপি

১৯

শিবগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২

২০

Design & Developed by: BD IT HOST