আশরাফুজ্জামান, গাইবান্ধা
২৬ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’

 

 

গাইবান্ধার পলাশবাড়ীতে মোটর মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নের মধ্যে সৃষ্ট বিরোধের অবসান হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার মধ্যস্থতায় উভয় পক্ষের নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে আলোচনার মাধ্যমে বিরোধের মীমাংসা করা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাম্প্রতিক সময়ে কয়েক দফায় সৃষ্ট মতবিরোধ ও যানবাহন চলাচল সংক্রান্ত বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। পরে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তি করা হয়।

বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে সৌহার্দ্যপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং পরিবহন খাতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হন।

বৈঠকে সিদ্ধান্ত হয়, ‘বকুল এন্টার প্রাইজ’ নামের গাড়িটি পূর্বের ন্যায় সড়কে চলাচল করতে পারবে। এ সিদ্ধান্তের মধ্য দিয়ে এ গাড়ির চলাচল নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান হলো।

বৈঠকে গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি এনামুল হক মকবুল, সহসভাপতি রবিউল ইসলাম লিয়াকত, বাস মালিক বকুল, মিজানুর রহমান নিক্সন, ফরহাদ মাস্টার, আলম মণ্ডল, হারুন অর রশিদ হারুন, শাহ আলম ও রনি প্রমুখ উপস্থিত ছিলেন।

অন্যদিকে গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মুশফিকুর রহমান রিপন, সহসভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হানিফ, সহ-সম্পাদক মিল্লাত সরকার মিলন, প্রচার সম্পাদক রাজু আহমেদ ও সদস্য মাহাদুল হাসান মাহমুদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠকের পর উভয় পক্ষের নেতৃবৃন্দ বিরোধের অবসানকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যা সমাধানের প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহ ডিসি কোর্টের সামনে থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার

১

পটিয়ার মধ্য বড়লিয়ায় ঈদে মিলাদুন্নবী (দ.) ও ফাতেহা-ই-ইয়াজদাহুম অনুষ্ঠিত

২

শান্তিগঞ্জে সরকারি এজমালি ভূমিতে রাইস মিল স্থাপন ও পরিবেশ দূষণের অভিযোগ

৩

লৌহজংয়ে ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

৪

উল্লাপাড়ায় রফিকুল ইসলাম খান নৌকা বাইচের ফাইনাল অনুষ্ঠিত, হাজারো দর্শনার্থীর ঢল

৫

দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে মহিষখলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২৬ সম্পন্ন

৬

শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত

৭

পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’

৮

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার বন্ধে কঠোর হুঁশিয়ারি পরিবেশ প্রতিমন্ত্রীর

৯

সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক মৌলভীবাজারের লতিফা নিলুফার পাপড়ি

১০

রাস্তার ঝোঁপঝাড় পরিষ্কার করে প্রশংসিত মেম্বার প্রার্থী আব্দুস সালাম

১১

ঝিনাইদহ কালীগঞ্জের ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন নারী যাত্রী

১২

পরিকল্পিত সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালালে কঠোরভাবে প্রতিহত করা হবে- প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর এমপি

১৩

শিবগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২

১৪

সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত, সরকার তাতে ভ্রুক্ষেপ করেনি- মিয়া গোলাম পরওয়ার

১৫

কাউখালীতে আলোর দিশারী ফাউন্ডেশনের উদ্যোগে ৩ হাজার গাছের চারা বিতরণ

১৬

লৌহজংয়ে ইয়াবাসহ আশিক বেপারী গ্রেপ্তার

১৭

শ্রীনগর অগ্রণী ব্যাংকের পলাতক কর্মকর্তাকে অটক করতে প্রশাসনকে নির্দেশনা প্রদান মুন্সিগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ

১৮

মাওয়ায় গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতি, ৯৫ ব্যাটারি উদ্ধার

১৯

ফতেপুর পশ্চিমে মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ ও মিলাদ-দোয়া চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলীর উদ্যোগ

২০

Design & Developed by: BD IT HOST