মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আশিক বেপারী (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা বাজারের ছাগলের হাটের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএমের দিকনির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন লৌহজং থানার এসআই অভিজিৎ পোদ্দার।
গ্রেপ্তার আশিক বেপারী উপজেলার বেজগাঁও ইউনিয়নের সুন্দিসার (মুন্সীবাড়ী) এলাকার মৃত রহম আলী বেপারীর ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে লৌহজং থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST