ইমাম বিমান
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্য ও গুপ্ত তৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

 

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য এবং গুপ্ত তৎপরতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ​বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে থেকে ঝালকাঠি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আরিফুর রহমান খানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিভিন্ন পর্যায়ের জেলা-উপজেলা সহ তৃনমুল নেতাকর্মীদের অংশগ্রহনে ​মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

 

এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন একইসাথে তাদের যেকোনো ধরনের নাশকতা ও ষড়যন্ত্র শক্তহাতে প্রতিহত করার ঘোষণা দেন। নেতাকর্মীরা অভিযোগ করেন, দেশের স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ বিঘ্নিত করতে এবং সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে একটি মহল সুদূরপ্রসারী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

​বিক্ষোভ সমাবেশে বক্তারা আরো বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির যেকোনো পাঁয়তারা ছাত্রসমাজ ও জনগণ প্রতিহত করবে।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তৈহিদ হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব মো. সাদ্দাম হোসেন, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব সুমন মণ্ডল, সাবেক ছাত্রদল নেতা ছাকি, শাহরিয়ার সোহেলসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

​অপরদিকে বিক্ষোভকারীদের উত্থাপিত অভিযোগের বিষয়ে স্থানীয় আওয়ামীলীগ বা এর সহযোগী সংগঠনের কোনো নেতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিকল্পিত সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালালে কঠোরভাবে প্রতিহত করা হবে- প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর এমপি

১

শিবগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২

২

সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত, সরকার তাতে ভ্রুক্ষেপ করেনি- মিয়া গোলাম পরওয়ার

৩

কাউখালীতে আলোর দিশারী ফাউন্ডেশনের উদ্যোগে ৩ হাজার গাছের চারা বিতরণ

৪

লৌহজংয়ে ইয়াবাসহ আশিক বেপারী গ্রেপ্তার

৫

শ্রীনগর অগ্রণী ব্যাংকের পলাতক কর্মকর্তাকে অটক করতে প্রশাসনকে নির্দেশনা প্রদান মুন্সিগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ

৬

মাওয়ায় গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতি, ৯৫ ব্যাটারি উদ্ধার

৭

ফতেপুর পশ্চিমে মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ ও মিলাদ-দোয়া চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলীর উদ্যোগ

৮

কেএফটি কলেজিয়েট স্কুলে একাদশ শ্রেণির নবীনবরণ

৯

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর পোস্ট’ চাঁদপুরে শিক্ষকসহ দুজনকে অব্যাহতি

১০

নালিতাবাড়ীতে হৃদরোগে আক্রান্ত আফরিনকে বাঁচাতে প্রয়োজন ৭ লাখ টাকা

১১

আন্দোলনে সফল হলেও জাতীয় নির্বাচনে সফলতা আসেনি – মেহেরপুরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

১২

অগ্রণী ব্যাংক শাখা হতে ব্যাংক কর্মকর্তা শরীফুজ্জামান সোহাগ গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা

১৩

নেছারাবাদে দিনব্যাপী নানা উন্নয়নমূলক কাজ ও নবীনবরণে ব্যস্ত সময় পার করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর

১৪

পিচ নেই, গর্তই গর্ত! বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের গুরুত্বপূর্ণ সড়ক

১৫

মধ্যনগরে সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১৬

রাজবাড়ীর কালিতলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে সচেতনতা সভা অনুষ্ঠিত

১৭

আমতলীতে বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে যুবদল আহবায়কের সংবাদ সম্মেলন!

১৮

ঝালকাঠিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্য ও গুপ্ত তৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

১৯

শ্রীনগরে ফলের মৌসুম শেষ হলেও পাওয়া যাচ্ছে তরমুজ ও আম

২০

Design & Developed by: BD IT HOST