মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে দল যখন কঠিন সময় পার করেছে, তখন মেহেরপুর ইউনিট সবসময় আত্মবিশ্বাসের জায়গা ধরে রেখেছিল। তবে আন্দোলনে সফল হলেও জাতীয় সংসদ নির্বাচনে সফলতা না পাওয়ায় সরকার গঠনের পর কাঙ্ক্ষিত আনন্দ নিয়ে মেহেরপুরে আসা সম্ভব হয়নি বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মেহেরপুর ইউনিটের সাথে কথা বলেছেন এবং আগামীদিনের করণীয় সম্পর্কে জেলা নেতৃবৃন্দ স্পষ্ট ধারণা পেয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিলটন। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন এবং মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন।
এছাড়া সভায় মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST