পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর এমপি আজ ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) নেছারাবাদ উপজেলায় এক কর্মব্যস্ত দিন অতিবাহিত করেছেন। এলাকার উন্নয়নমূলক কাজ পরিদর্শন, একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের নবীন বরণ অনুষ্ঠান এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ নেন তিনি।
দিনের শুরুতে সকালবেলা প্রতিমন্ত্রী ১নং বলদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিভিন্ন জরাজীর্ণ রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ও চলমান উন্নয়ন প্রকল্পগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।
এরপর পর্যায়ক্রমে তিনি উপজেলার বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন- শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ; গভর্নিং বডির সভাপতি সহকারী অধ্যাপিকা উম্মে সালমার সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণে তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
সরকারি স্বরূপকাঠি কলেজ; কলেজের অধ্যক্ষ প্রফেসর আজমল হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
ফজিলা রহমান ডিগ্রি কলেজ; গভর্নিং বডির সভাপতি মো: ফখরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী প্রধান অতিথির বক্তব্য রাখেন। কলেজের অধ্যক্ষ ও সভাপতি বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরেন।
রাজবাড়ী ডিগ্রি কলেজ; গভর্নিং বডির সভাপতি শাহ নাজিম উদ্দীন মুন্নার সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানেও প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন প্রতিমন্ত্রী মহোদয়।
শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠান ছাড়াও প্রতিমন্ত্রী সোহাগদল ইউনিয়নে ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় স্থানীয় লোকজন এবং প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মাসিক আইনশৃঙ্খলা সভা ও ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন আসর নামাজ বাদ। উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক মিটিংয়ে অংশগ্রহণ করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী। সভা শেষে তিনি সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন।
নবীন বরণ অনুষ্ঠানগুলোতে প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং মানসম্মত শিক্ষা অর্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার এবং রাতে কোচিং না করার পরামর্শ দেন। এ সময় কলেজ কর্তৃপক্ষ প্রতিমন্ত্রীর নিকট বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন ও দু’টি কলেজকে জাতীয়করণের দাবি জানায়।
প্রতিমন্ত্রীর এই সফরকালে অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার আশিক আহম্মেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসানসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখরুল আলম, সাবেক সদস্য সচিব আলহাজ্ব আল বিরুনী সৈকত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদার, সাবেক পৌর সভাপতি শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির বর্তমান সভাপতি আলহাজ্ব কাজী কামাল হোসেন ও সেক্রেটারি মঈনুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST