মো: গোলাম আযম আছলাম, পিরোজপুর জেলা প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাউখালীতে আলোর দিশারী ফাউন্ডেশনের উদ্যোগে ৩ হাজার গাছের চারা বিতরণ

 

পিরোজপুরের কাউখালীতে পরিবেশ সুরক্ষার লক্ষ্যে ১৫ দিনব্যাপী প্রায় তিন হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছে সামাজিক সংগঠন ‘আলোর দিশারী ফাউন্ডেশন’।
‎
‎​উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন যানবাহনের চালক ও শ্রমিকদের মাঝে ফলদ, বনজ ও ওষুধি প্রজাতির এই চারাগুলো বিতরণ করা হয়।
‎
‎​বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
‎​আলোর দিশারী ফাউন্ডেশনের চেয়ারম্যান জামিনুল হক জামিল,​সংগঠনের পৃষ্ঠপোষক মাওলানা সিদ্দিকুল ইসলাম, ​উপদেষ্টা অধ্যাপক হুমায়ুন কবির, ​আরএসডি মাদ্রাসার সুপার মাওলানা দেলোয়ার হোসেন, ​ব্যবসায়ী মনির হোসেনসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
‎
‎​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলোর দিশারী ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জামিনুল হক জামিল বলেন,​”জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে আমাদের এলাকা তথা দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। কেবল চারা বিতরণ করলেই হবে না, রোপণ করা প্রতিটি গাছের সঠিকভাবে পরিচর্যা ও রক্ষা করতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়াই আমাদের মূল লক্ষ্য।”
‎
‎​তিনি আরও বলেন, আজকের রোপণ করা এই ছোট্ট চারাটিই আগামী দিনে ছায়া ও অক্সিজেন দিয়ে আমাদের সমাজকে সুরক্ষিত রাখবে। সমাজের সর্বস্তরের মানুষকে এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
‎
‎​অনুষ্ঠান শেষে স্থানীয় শিক্ষার্থী ও যানবাহনের চালকদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন অতিথিরা।

‎
‎

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিকল্পিত সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালালে কঠোরভাবে প্রতিহত করা হবে- প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর এমপি

১

শিবগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২

২

সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত, সরকার তাতে ভ্রুক্ষেপ করেনি- মিয়া গোলাম পরওয়ার

৩

কাউখালীতে আলোর দিশারী ফাউন্ডেশনের উদ্যোগে ৩ হাজার গাছের চারা বিতরণ

৪

লৌহজংয়ে ইয়াবাসহ আশিক বেপারী গ্রেপ্তার

৫

শ্রীনগর অগ্রণী ব্যাংকের পলাতক কর্মকর্তাকে অটক করতে প্রশাসনকে নির্দেশনা প্রদান মুন্সিগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ

৬

মাওয়ায় গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতি, ৯৫ ব্যাটারি উদ্ধার

৭

ফতেপুর পশ্চিমে মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ ও মিলাদ-দোয়া চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলীর উদ্যোগ

৮

কেএফটি কলেজিয়েট স্কুলে একাদশ শ্রেণির নবীনবরণ

৯

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর পোস্ট’ চাঁদপুরে শিক্ষকসহ দুজনকে অব্যাহতি

১০

নালিতাবাড়ীতে হৃদরোগে আক্রান্ত আফরিনকে বাঁচাতে প্রয়োজন ৭ লাখ টাকা

১১

আন্দোলনে সফল হলেও জাতীয় নির্বাচনে সফলতা আসেনি – মেহেরপুরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

১২

অগ্রণী ব্যাংক শাখা হতে ব্যাংক কর্মকর্তা শরীফুজ্জামান সোহাগ গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা

১৩

নেছারাবাদে দিনব্যাপী নানা উন্নয়নমূলক কাজ ও নবীনবরণে ব্যস্ত সময় পার করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর

১৪

পিচ নেই, গর্তই গর্ত! বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের গুরুত্বপূর্ণ সড়ক

১৫

মধ্যনগরে সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১৬

রাজবাড়ীর কালিতলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে সচেতনতা সভা অনুষ্ঠিত

১৭

আমতলীতে বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে যুবদল আহবায়কের সংবাদ সম্মেলন!

১৮

ঝালকাঠিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্য ও গুপ্ত তৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

১৯

শ্রীনগরে ফলের মৌসুম শেষ হলেও পাওয়া যাচ্ছে তরমুজ ও আম

২০

Design & Developed by: BD IT HOST