আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৬, ৫:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে হৃদরোগে আক্রান্ত আফরিনকে বাঁচাতে প্রয়োজন ৭ লাখ টাকা

 

“মা” আমার বুকটা খুব ব্যথা করে, খুব কষ্ট হয়, আমাকে বাঁচাও, তীব্র বুকে ব্যথায় কাতর হয়ে মায়ের কাছে এমনই আর্তনাদ করছে
দশ বছর বয়সী শিশু আফরিন আক্তার ।

বয়স বাড়ার সাথে সাথে হাঁটা চলার কষ্ট, ক্রমেই
বাড়ছে তার অসুস্থতাও। দীর্ঘ ১০ বছর ধরে হৃদপিণ্ডের ভাল্বে ছিদ্রজনিত জটিলতায় ভুগছে শিশুটি। কখনো তীব্র বুকব্যথা, কখনো শারীরিক দুর্বলতা, কথা বলাও সমস্যা এভাবেই কষ্টে কাটছে তার দিন।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৪ নং নয়াবিল ইউনিয়নের চাটকিয়া গ্রামের দরিদ্র পরিবারের সন্তান আফরিন। বাবা আলতাব হোসেন ও মা সাজেদা বেগমের তিন সন্তানের মধ্যে সে দ্বিতীয়।

শিশুকাল থেকেই হৃদরোগে আক্রান্ত আফরিন। কয়েকটি হাসপাতালে চিকিৎসা করিয়েছেন তার বাবা-মা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত চিকিৎসা চালিয়ে গেলেও এখন তার শারীরিক অবস্থার আরো অবনতি হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, আফরিনের অপারেশন প্রয়োজন। এজন্য লাগবে প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা।

কিন্তু দিনমজুর ও অসচ্ছল পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভবনা। মেয়ের অসহ্য কষ্ট চোখের সামনে দেখেও অর্থের অভাবে অপারেশন করাতে না পেরে অসহায় হয়ে পড়েছেন বাবা-মা।

এ ব্যাপারে ৪নং নয়াবিল ইউনিয়নের তরুণ সমাজসেবক আরিফ হোসেন এ সাংবাদিককে জানান, মেয়েটির বাবা-মা খুব গরীব ও অসহায়। আমার পক্ষ থেকে সাধ্য অনুযায়ী আর্থিক সহযোগিতার চেষ্টা করবো। আমাদের এমপি মহোদয়সহ সবাই মিলে পরিবারের পাশে দাঁড়ালে হয়তো মেয়েটির জীবন বেঁচে যেতে পারে।

কান্না জড়িত কন্ঠে আফরিনের মা সাজেদা বেগম এ সাংবাদিককে বলেন, কয়েকটি হাসপাতালে মেয়েকে চিকিৎসা করিয়েছি।
ঢাকায় নেওয়ার পর ডাক্তার বলেছেন, আফরিনের অপারেশন করতে প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা লাগবে। আমরা খুব গরিব মানুষ, এত টাকা জোগাড় করা আমাদের পক্ষে সম্ভব না। মেয়েটা যখন বুকের ব্যথায় কষ্ট পায়, কান্নাকাটি করে তখন মা হিসেবে খুব অসহায় লাগে। সমাজের বিত্তবান মানুষ, প্রবাসী ও দেশবাসীর কাছে অনুরোধ আমার মেয়েকে বাঁচাতে আপনারা সহযোগিতা করুন।

আফরিন হয়তো জানে না, সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থ। সে শুধু জানে, বুকটা ব্যথা করলে মাকে জড়িয়ে ধরে কাঁদতে হয়।

আপনার সামান্য আর্থিক সহযোগিতায় বেঁচে যেতে পারে অবুঝ শিশু আফরিনের জীবন, ফুটতে পারে মুখে হাসি।

আফরিনের চিকিৎসার খোঁজখবর ও অর্থ সহযোগিতা পাঠানোর বিকাশ নাম্বার: ০১৬৩২০৬৭৭৫৫ মা সাজেদা বেগম।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিকল্পিত সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালালে কঠোরভাবে প্রতিহত করা হবে- প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর এমপি

১

শিবগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২

২

সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত, সরকার তাতে ভ্রুক্ষেপ করেনি- মিয়া গোলাম পরওয়ার

৩

কাউখালীতে আলোর দিশারী ফাউন্ডেশনের উদ্যোগে ৩ হাজার গাছের চারা বিতরণ

৪

লৌহজংয়ে ইয়াবাসহ আশিক বেপারী গ্রেপ্তার

৫

শ্রীনগর অগ্রণী ব্যাংকের পলাতক কর্মকর্তাকে অটক করতে প্রশাসনকে নির্দেশনা প্রদান মুন্সিগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ

৬

মাওয়ায় গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতি, ৯৫ ব্যাটারি উদ্ধার

৭

ফতেপুর পশ্চিমে মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ ও মিলাদ-দোয়া চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলীর উদ্যোগ

৮

কেএফটি কলেজিয়েট স্কুলে একাদশ শ্রেণির নবীনবরণ

৯

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর পোস্ট’ চাঁদপুরে শিক্ষকসহ দুজনকে অব্যাহতি

১০

নালিতাবাড়ীতে হৃদরোগে আক্রান্ত আফরিনকে বাঁচাতে প্রয়োজন ৭ লাখ টাকা

১১

আন্দোলনে সফল হলেও জাতীয় নির্বাচনে সফলতা আসেনি – মেহেরপুরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

১২

অগ্রণী ব্যাংক শাখা হতে ব্যাংক কর্মকর্তা শরীফুজ্জামান সোহাগ গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা

১৩

নেছারাবাদে দিনব্যাপী নানা উন্নয়নমূলক কাজ ও নবীনবরণে ব্যস্ত সময় পার করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর

১৪

পিচ নেই, গর্তই গর্ত! বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের গুরুত্বপূর্ণ সড়ক

১৫

মধ্যনগরে সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১৬

রাজবাড়ীর কালিতলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে সচেতনতা সভা অনুষ্ঠিত

১৭

আমতলীতে বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে যুবদল আহবায়কের সংবাদ সম্মেলন!

১৮

ঝালকাঠিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্য ও গুপ্ত তৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

১৯

শ্রীনগরে ফলের মৌসুম শেষ হলেও পাওয়া যাচ্ছে তরমুজ ও আম

২০

Design & Developed by: BD IT HOST