এইচ এম রাহুল ঝিনাইদহ সংবাদদাতা
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত, সরকার তাতে ভ্রুক্ষেপ করেনি- মিয়া গোলাম পরওয়ার

 

 

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে বিরোধী দলের পক্ষ থেকে সরকারকে বারবার পরামর্শ দেয়া হয়েছে। চলমান সংকট নিরসনে বিরোধী দল তাদের নিজ খরচে এক্সাপার্ট নিয়োগ করে সেই এক্সপার্টের পরামর্শ ও মতামত সরকারের কাছে প্রস্তাব আকারে পৌছে দিয়েছে। তবে সরকার বিরোধী দলের সেই প্রস্তাব নিয়ে কোনো ভ্রুক্ষেপ করেনি। তিনি বলেছেন, জামায়াতসহ বিরোধী দল সরকারকে সহযোগিতা করতে চায়, কিন্তু সরকার শুধু বিরোধীতার স্বার্থেই বিরোধী দলের বিরোধীতা করছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহে সাংগঠনিক সফরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং কালে তিনি এসব কথা বলেন।
সংসদের বিরোধী দলের ছায়া মন্ত্রীসভা সরকারকে সহযোগিতা করছে কিনা এমন প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা বিরোধী দলে বসার পরে এ পর্যন্ত সরকারকে বিভিন্ন সময়ে, বিভিন্ন সংকট মোকাবিলায় অন্তত ৩৮টি প্রস্তাবনা দিয়েছি। সরকারকে পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্যই ওই প্রস্তাবনাগুলো দেয়া হয়েছে। কিন্তু সরকার জামায়াত সহ বিরোধীদলের কোনো প্রস্তাবনা এখন পর্যন্ত গ্রহণ করেনি। সরকারের পক্ষ থেকে বিরোধী দলের বিরুদ্ধে অসহযোগিতা করার যে অভিযোগ তোলা হচ্ছে, তা হাস্যকর।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, আমি বলবো যে, বিএনপি হলো অকৃতজ্ঞ। ২০০১ সালের নির্বাচনের পরে আধিপত্যবাদী শক্তিকে ঠেকাতে সেই সময় সার্বিক সবকিছু বিবেচনা করে আমরা পাঁচটি বছর বিএনপির সঙ্গে ছিলাম। দেশের কল্যাণের স্বার্থে, আধিপত্যবাদী শক্তি মোকাবিলা করার স্বার্থে জামায়াত সেই সময় বিএনপিকে সমর্থন করে। এর আগে বিএনপি ৯১-এ সরকার গঠন করেছিল। সেখানেও আমরা বিএনপিকে সহযোগিতা ও সমর্থন দিয়েছিলাম। কিন্তু সরকার গঠন করার পরই বিএনপি জামায়াতের তৎকালীন কেন্দ্রীয় আমিরকে কারাগারে পাঠিয়েছিল। ঢাকা, রাজশাহী, খুলনায় আমাদের কর্মীদের শহিদ করেছিল। ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের সন্ত্রাসীরা আমাদের শিবিরের ছেলেদের হত্যা করেছিল। আমরা বারবার বিএনপিকে সহযোগিতা করতে চেয়েছি। আমরা চ্যালেঞ্জ করছি, এখনো তারা জামায়াতকে নিয়ে বিরোধীতার স্বার্থে বিরোধীতা করছে। বিএনপি হলো অকৃতজ্ঞ দল। বিএনপির এই বিরোধী অনেকটা সেই প্রবাদের মতো- নেই কাজ তো খই ভাজ।
সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, বিএনপি এখন বলছে যে জামায়াত নাকি আওয়ামী লীগকে মাঠে নামতে ইন্ধন দিচ্ছে। সরকার, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী থাকা অবস্থায় রাজনীতি নিষিদ্ধ একটি দলের কর্মীরা ঢাকা সহ সারাদেশে মিছিল করলো কিভাবে? সরকার, আইনশৃঙ্খলা বাহিনীকে না জানিয়ে তাদের ইন্ধন না থাকলে এরকম একটি কর্মসূচি কোনো রাজনৈতিক দল পালন করবে, এটা কখনো হয়? এটা কি সম্ভব? আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের কোনো যোগাযোগ বা আঁতাতের খবর আপনাদের কাছে থাকলে তা প্রকাশ করুন। বিরোধীতা করতে হবে তাই, বিরোধীতা করবেন না।
এর আগে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় ঝিনাইদহ জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন মিয়া গোলাম পরওয়ার। অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ- ২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর, ঝিনাইদহ ৩ আসনের এমপি প্রফেসর মতিয়ার রহমান, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল, কুষ্টিয়া- ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিকল্পিত সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালালে কঠোরভাবে প্রতিহত করা হবে- প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর এমপি

১

শিবগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২

২

সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত, সরকার তাতে ভ্রুক্ষেপ করেনি- মিয়া গোলাম পরওয়ার

৩

কাউখালীতে আলোর দিশারী ফাউন্ডেশনের উদ্যোগে ৩ হাজার গাছের চারা বিতরণ

৪

লৌহজংয়ে ইয়াবাসহ আশিক বেপারী গ্রেপ্তার

৫

শ্রীনগর অগ্রণী ব্যাংকের পলাতক কর্মকর্তাকে অটক করতে প্রশাসনকে নির্দেশনা প্রদান মুন্সিগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ

৬

মাওয়ায় গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতি, ৯৫ ব্যাটারি উদ্ধার

৭

ফতেপুর পশ্চিমে মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ ও মিলাদ-দোয়া চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলীর উদ্যোগ

৮

কেএফটি কলেজিয়েট স্কুলে একাদশ শ্রেণির নবীনবরণ

৯

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর পোস্ট’ চাঁদপুরে শিক্ষকসহ দুজনকে অব্যাহতি

১০

নালিতাবাড়ীতে হৃদরোগে আক্রান্ত আফরিনকে বাঁচাতে প্রয়োজন ৭ লাখ টাকা

১১

আন্দোলনে সফল হলেও জাতীয় নির্বাচনে সফলতা আসেনি – মেহেরপুরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

১২

অগ্রণী ব্যাংক শাখা হতে ব্যাংক কর্মকর্তা শরীফুজ্জামান সোহাগ গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা

১৩

নেছারাবাদে দিনব্যাপী নানা উন্নয়নমূলক কাজ ও নবীনবরণে ব্যস্ত সময় পার করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর

১৪

পিচ নেই, গর্তই গর্ত! বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের গুরুত্বপূর্ণ সড়ক

১৫

মধ্যনগরে সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১৬

রাজবাড়ীর কালিতলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে সচেতনতা সভা অনুষ্ঠিত

১৭

আমতলীতে বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে যুবদল আহবায়কের সংবাদ সম্মেলন!

১৮

ঝালকাঠিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্য ও গুপ্ত তৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

১৯

শ্রীনগরে ফলের মৌসুম শেষ হলেও পাওয়া যাচ্ছে তরমুজ ও আম

২০

Design & Developed by: BD IT HOST