আসিফ মোল্লা, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিবগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের শাহাপাড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে শিবগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর হরেন্দ্রনাথ দেবদাস, এএসআই মো. রেজাউল করিমসহ অন্যান্য পুলিশ সদস্য অংশ নেন।

পুলিশ জানায়, শাহাপাড়া বাজারের মোবাইল টাওয়ারের পশ্চিম পাশে মোস্তফা মার্কেটের পেছনে এবং শাহাপাড়া প্রি-ক্যাডেট স্কুলের পূর্ব পাশে স্কুলের বাথরুমসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মো. রফিকুল (৩৩), পিতা—মৃত আফসার আলী, সাং—তারাপুর পণ্ডিতপাড়া এবং মো. রুবেল (ডলার), পিতা—মো. জাহাঙ্গীর, সাং—তারাপুর মোড়লপাড়া, উভয়েই শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ—কে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, অভিযানে রফিকুলের কাছ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিকল্পিত সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালালে কঠোরভাবে প্রতিহত করা হবে- প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর এমপি

১

শিবগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২

২

সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত, সরকার তাতে ভ্রুক্ষেপ করেনি- মিয়া গোলাম পরওয়ার

৩

কাউখালীতে আলোর দিশারী ফাউন্ডেশনের উদ্যোগে ৩ হাজার গাছের চারা বিতরণ

৪

লৌহজংয়ে ইয়াবাসহ আশিক বেপারী গ্রেপ্তার

৫

শ্রীনগর অগ্রণী ব্যাংকের পলাতক কর্মকর্তাকে অটক করতে প্রশাসনকে নির্দেশনা প্রদান মুন্সিগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ

৬

মাওয়ায় গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতি, ৯৫ ব্যাটারি উদ্ধার

৭

ফতেপুর পশ্চিমে মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ ও মিলাদ-দোয়া চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলীর উদ্যোগ

৮

কেএফটি কলেজিয়েট স্কুলে একাদশ শ্রেণির নবীনবরণ

৯

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর পোস্ট’ চাঁদপুরে শিক্ষকসহ দুজনকে অব্যাহতি

১০

নালিতাবাড়ীতে হৃদরোগে আক্রান্ত আফরিনকে বাঁচাতে প্রয়োজন ৭ লাখ টাকা

১১

আন্দোলনে সফল হলেও জাতীয় নির্বাচনে সফলতা আসেনি – মেহেরপুরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

১২

অগ্রণী ব্যাংক শাখা হতে ব্যাংক কর্মকর্তা শরীফুজ্জামান সোহাগ গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা

১৩

নেছারাবাদে দিনব্যাপী নানা উন্নয়নমূলক কাজ ও নবীনবরণে ব্যস্ত সময় পার করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর

১৪

পিচ নেই, গর্তই গর্ত! বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের গুরুত্বপূর্ণ সড়ক

১৫

মধ্যনগরে সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১৬

রাজবাড়ীর কালিতলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে সচেতনতা সভা অনুষ্ঠিত

১৭

আমতলীতে বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে যুবদল আহবায়কের সংবাদ সম্মেলন!

১৮

ঝালকাঠিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্য ও গুপ্ত তৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

১৯

শ্রীনগরে ফলের মৌসুম শেষ হলেও পাওয়া যাচ্ছে তরমুজ ও আম

২০

Design & Developed by: BD IT HOST