হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শতক, লুগাঁও এলাকায় গত ১১ নভেম্বর রাত আনুমানিক ২.১৫ মিনিট সময়ে জনাব অনিরুদ্ধ দেব রায়, সহকারী কমিশনার(ভূমি), নবীগঞ্জ , হবিগঞ্জ এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক পাহাড়-টিলা কর্তনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উক্ত ভ্রাম্যমাণ আদালতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে পরিবেশগত ছাড়পত্রবিহীন অবৈধভাবে পাহাড়-টিলা
কর্তন করায় শাহ জহিরুল হক নামে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়।
উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক শ্রী হরিপদ চন্দ্র দাশ।
মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহায়তা করেন গোপলার বাজার ফাঁড়ির পুলিশের সদস্যবৃন্ধ এবং এস আর বি শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ এর সদস্যবৃন্দ।
পরিবেশ অধিদপ্তরের হবিগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক শ্রী হরিপদ চন্দ্র দাশ বলেন, পাহাড়-টিলা কর্তনের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST